এক্সপ্লোর

Ashes 2025: অ্যাশেজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে ২ নতুন মুখ

AUS vs ENG Test: কামিন্সের মতই চোটের শিকার জশ হ্যাজেলউড। তাঁকেও পারথে প্রথম টেস্টে পাওয়া যাবে না। যার জন্য দরজা খুলে গিয়েছে তরুণ পেসার ব্রেন্ডন ডগেট ও ব্যাটার জ্যাক ওয়েদারল্যান্ডের।

পারথ: আগামীকাল ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের অ্যাশেজ। পারথে প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শিবির। তার আগের দিন অর্থাৎ ২০ নভেম্বরই প্রথম টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। চোটের জন্য প্যাট কামিন্স যে খেলবেন না, তা আগে থেকেই নিশ্চিত ছিল। সেই মতই প্রথম টেস্টে অজি শিবিরের নেতৃত্বে দিতে দেখা যাবে স্টিভ স্মিথকে। এছাড়াও অজি একাদশে দুই নতুন মুখ রয়েছেন। ইংল্যান্ড দলের নেতৃত্বে দেখা যাবে বেন স্টোকসকেই।

কামিন্সের মতই চোটের শিকার জশ হ্যাজেলউড। তাঁকেও পারথে প্রথম টেস্টে পাওয়া যাবে না। যার জন্য দরজা খুলে গিয়েছে তরুণ পেসার ব্রেন্ডন ডগেট ও ব্যাটার জ্যাক ওয়েদারল্যান্ডের। দুজনেই টেস্ট অভিষেক করতে চলেছেন পারথে। এছাড়া ওপেনিং পজিশনে দেখা যাবে উসমান খাওয়াজার সঙ্গে ওয়েদারল্যান্ডকে। তিন নম্বর স্লটে খেলবেন মার্নাস লাবুশেন। ক্যাপ্টেন স্টিভ স্মিথকে দেখা যাবে চার নম্বর পজিশনে খেলতে। পাঁচে নামবেন ট্রাভিস হেড। একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্য়ামেরন গ্রিন। উইকেট কিার ব্যাটার হিসেবে দেখা যাবে অ্য়ালেক্স ক্যারিকে। তিন পেসার মিচেল স্টার্ক, ডগেট ও অভিজ্ঞ স্কট বোল্যান্ড। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন নাথান লিঁয়।

দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরছেন লাবুশেন। টেস্ট ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের অন্য়তম স্তম্ভ ডানহাতি এই ব্যাটার। অজি অধিনায়ক বলছেন, ''মার্নার তিন নম্বর পজিশনে নেমে অস্ট্রেলিয়ার জন্য় নিজের সেরা ক্রিকেটটাই খেলে এসেছে এতদিন ধরে। ওকে ছাড়া আমরা এই পজিশন ভাবতেই পারি না। শিল্ডে ও কুইন্সল্যান্ডের হয়ে ওয়ান ডে ক্রিকেটে যেভাবে খেলেছে গত কয়েক সপ্তাহে, তা সত্যিই অসাধারণ। ও যখন ছন্দে থাকে, তখন ওকে থামানো সত্যিই কঠিন।''

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাওয়াজা, জ্যাক ওয়েদারল্যান্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্য়ালেক্স ক্য়ারি, মিচেল স্টার্ক, নাথান লিঁয়, ব্রেন্ডন ডগেট, স্কট বোল্যান্ড

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, জোফ্রা আর্চার, গাস অ্য়াটকিনসন, ব্রেন্ডন কেয়ার্স, মার্ক উড। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket Australia (@cricketaustralia)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget