এক্সপ্লোর

Asia Cup 2023: এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরলেন যশপ্রীত বুমরা

Jasprit Bumrah: পারিবারিক কারণেই ক্যান্ডি থেকে বুমরা মুম্বই উড়ে এসেছেন বলে খবর।

ক্যান্ডি: গতকালই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের (Asia Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ঠিক তার পরের দিনই দেশে ফিরলেন দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, রবিবারই মুম্বইয়ে ফিরেছেন ভারতীয় দলের তারকা। তাহলে কি আর এশিয়া কাপে দেখা যাবে না বুমরাকে?

প্রায় বছর খানেক চোটের কারণে মাঠের বাইরে থাকতে চেয়েছে বুমরাকে। অস্ত্রোপ্রচার করিয়ে দীর্ঘ রিহ্যাব করেছেন বুমরা। তারপর গত মাসের শেষের দিকেই আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে জাতীয় দলে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। এশিয়া কাপে আবার ভারতীয় দলের প্রথম ম্যাচে তাঁকে বলও করতে দেখা যায়নি। বৃষ্টির জন্য বাতিল হয় সেই ম্যাচ। তাই বল করার সুযোগই পাননি বুমরা। এরই মাঝে তাঁর ভারতে প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার অনুরাগীদের উদ্বেগ বাড়াচ্ছে।

সামনেই আবার বিশ্বকাপ। আর এই এশিয়া কাপকেই বিশেষজ্ঞরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন। তাই বুমরার দেশে ফেরা নিয়ে উদ্বেগ একেবারেই অমূলক নয়। তবে ভারতীয় সমর্থকরা আশ্বস্ত হবেন, এই জেনে যে বুমরা চোটের কারণে নয়, তিনি ভারতীয় শিবির ছেড়েছেন সম্পূর্ণ পারিবারিক কারণে। তাঁর কোনওরকম চোট নেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ। 

কাল নেপালের বিরুদ্ধে (India vs Nepal) নিজেদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। বুমরা দেশে ফেরায় সেই ম্যাচে স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করতে পারবেন না। তবে ভারতীয় দল টুর্নামেন্টের সুপার ফোরে পৌঁছতে পারলে, বুমরাকে ফের একবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। তবে ভারতীয় দল সেই পর্বে পৌঁছতে পারলে ১০ সেপ্টেম্বর তাঁরা নিজেদের প্রথম ম্যাচ খেলবেন এবং সেই ম্যাচে ফের একবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেই মাঠে নামতে হতে পারে টিম ইন্ডিয়াকে।

সেই ম্যাচের আগেই বুমরা আবার দ্বীপরাষ্ট্রে ফিরে ভারতীয় শিবিরে যোগ দিয়ে দেবেন বলেই খবর।  বুমরার অনুপস্থিতিতে নেপালের বিরুদ্ধে ভারতীয় একাদশে মহম্মদ শামিকে খেলতে দেখা যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। বুমরার অনুপস্থিতিতে তাঁর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: শাহিনের বলে প্লে ডাউন হয়েছিলেন, বিরাটকে খােঁচা প্রাক্তন পাক ক্রিকেটারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget