এক্সপ্লোর

Suryakumar Yadav: ট্রফি না নিয়ে আক্ষেপ নেই, সূর্য বলছেন, ''আমার দল ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি''

Asia Cup 2025 Final: ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন সূর্যকুমার। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক শর্মা। ভারত অধিনায়ককে স্বভাবতই ট্রফি না নেওয়ার ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয়।

দুবাই: বিশ্বে এমনটা এর আগে কখনও হয়নি। কোনও দল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি নিতে মঞ্চেই উঠল না। এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দল ট্রফি নিতে চায়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান ও পাক মন্ত্রী। ফলত তাঁর হাত থেকে ট্রফি নেননি সূর্যকুমার। যা নিয়ে ম্য়াচের পরও বিতর্ক দানা বাঁধে। 

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন সূর্যকুমার। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক শর্মা। ভারত অধিনায়ককে স্বভাবতই ট্রফি না নেওয়ার ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয়। সূর্য বলেন, ''আমি যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি। যেদিন থেকে ক্রিকেট দেখা শুরু করেছিলাম, সেদিন থেকে এমনটা আর আগে কখনও দেখিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই দল ট্রফি নিচ্ছে না, এমনটা হয়নি কখনও। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছে ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ব্যাস, এটাই প্রাপ্তি। আর কিছু চাই না। তবে এটা পাওয়ার যোগ্য দাবিদার ছিলাম আমরা। গত ৪ সেপ্টেম্বর থেকে এখানে আছি আমরা। ভাল ম্য়াচ খেলেছি আমরা। এই জয় আমাদের প্রাপ্য ছিল।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত থেকে এই ট্রফি জিতেও মহসিন নকভির থেকে কাপ না নেওয়ার সিদ্ধান্তে অটল ছিল ভারতীয় প্লেয়াররাম্য়াচের পর পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থাপক সাইমন ডুল ঘোষণা করেন যে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিতে আসবেন না। এরপরই পাকিস্তানের প্লেয়ারদের রানার্স আপ মেডেল দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে যায়। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার হাতে রানার্স আপ চেক তুলে দেওয়া হলে, তিনি তা মাঠেই ছুড়ে ফেলে দেন।

ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ১৪৬ রান বোর্ডে তুলেছিল। শুরুতে পাওয়ার প্লে ও প্রথম দশ ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছিল পাক শিবির। কিন্তু মিডল ও লোয়ার অর্ডার রান না পাওয়ায় দেড়শোর গণ্ডিও পেরতে পারেনি তারা। রান তাড়া করতে নেমে তিলক বর্মা অর্ধশতরান হাঁকান। শিবম দুবে ও সঞ্জু স্যামসন গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ২ বল বাকি থাকতে ম্য়াচ জেতে ভারত।

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget