এক্সপ্লোর

IND vs PAK: 'ম্যাচ খেললে আর করমর্দন করতে সমস্যা কোথায়?' করমর্দন-বিতর্কে বিস্ফোরক প্রাক্তন ভারতীয় অধিনায়ক

India vs Pakistan: এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সূর্যকুমার যাদবসহ গোটা ভারতীয় দলই পাকিস্তানের কারুর সঙ্গেই হাত মেলায়নি। সেই ঘিরে শুরু হয় বিতর্ক, অভিযোগের পালা।

দুবাই: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দুবাইয়ে ফের একবার দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে চলেছে। এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তানের (IND vs PAK) গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ম্যাচ শেষে সূর্যকুমার যাদবসহ গোটা ভারতীয় দলই পাকিস্তানের কারুর সঙ্গেই হাত মেলায়নি। এই নিয়ে পাকিস্তান দল তথা বোর্ডের তরফে অভিযোগ, তর্ক-বিতর্ক চলে। এই করমর্দন-বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) মতে যখন ম্য়াচই খেলা হচ্ছে তখন আর হাত মেলানো তে কী সমস্যা। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'হাত মেলানোতে কোনও সমস্যা ছিল বলে আমার মনে হয় না। যখন ম্যাচ খেলছই, তখন পুরোদমে খেল, হাত মেলানো বা যা যা করা হয়, কর। এই নিয়ে সমস্যা ঠিক কোথায় আমি বুঝে উঠতে পারছি না। কিছুতেই বুঝতে পারছি না। তবে এতে (হাত মেলানোয়) ভুল কিছু ছিল বলে আমার মনে হয় না।'

তিনি আরও যোগ করেন, 'প্রতিবাদের মাঝে ম্য়াচ তেমন হলে খেলাই উচিত ছিল না। বিক্ষোভের মাঝে খেলার মানে নেই। তবে একবার যখন খেলব বলে রাজি হয়েছ, তখন তো পুরোদমেই ম্যাচ খেলা উচিত। নতুবা ম্যাচ খেল না, বয়কট কর।'

পাক মদতপুষ্ট জঙ্গিহানায় পহেলগাঁওতে ২৬ জন নিরপরাধ মানুষ মারা যাওয়ার পরে গোটা দেশ জুড়েই আন্দোলন গড়ে উঠে। ভারত সরকার 'অপারেশন সিঁদুর'-র মাধ্যমে একাধিক পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। সরকারের তরফে পড়শি দেশের সঙ্গে সমস্ত আদানপ্রদান বন্ধ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে দুই দলের ক্রিকেট ম্যাচ খেলারও কোনও অর্থ হয় না, এই মর্মে দিকে দিকে গত রবিবারের ম্য়াচের আগেই প্রতিবাদ দেখা গিয়েছিল। শেষমেশ ম্যাচ আয়োজিত হলেও, না টস, না ম্যাচের পর, কোনও সময়ই প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়রা করমর্দন করেননি। এই নিয়েই যত বিতর্ক।

পাকিস্তান বোর্ডের তরফে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে নিয়মলঙ্ঘনের অভিযোগ এনে তাঁকে অপসারিত করার দাবি তোলা হয়। তবে আইসিসি তেমনটা করেনি। বরং, পাইক্রফ্টকে গত সপ্তাহে গ্রুপ পর্বের মতো, আজ 'সুপার ফোর'-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচেও রেফারির দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার দেখার গত সপ্তাহের মতো এবারও ভারতীয় দল প্রতিপক্ষকে দুরমুশ করতে পারে কি না।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget