এক্সপ্লোর

IND vs PAK: ম্যাচ খেললেও না টসে, না ম্যাচ শেষে, পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমাররা

Asia Cup 2025: ম্য়াচ জিতেই শিবম দুবে ও সূর্যকুমার যাদবকে সোজা সাজঘরের দিকে হাঁটা লাগাতে দেখা যায়।

দুবাই: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা পহেলগাঁওয়ে ২৬ জন নিরপরাধ ভারতীয়ের প্রাণনাশের পর 'অপারেশন সিঁদুর' চলায় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। পড়শি দেশের সঙ্গে সব আদানপ্রদান বন্ধ করা হয়। এমন পরিস্থিতিতে এশিয়া কাপে (Asia Cup 2025) কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) টিম ইন্ডিয়া ম্যাচ খেলছে, সেই নিয়ে গোটা দেশজুড়ে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়। ম্য়াচ খেলা হলেও অবশ্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় ক্রিকেটাররা।

ক্রিকেটের প্রথা অনুযায়ী ম্যাচে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলান। ম্যাচ শেষেও দুই দলের কোচিং স্টাফ সহসকলেই একে অপরের সঙ্গে হাত মেলান, সৌজন্য বিনিময় করেন। তবে এই ম্যাচে টসের পর সলমন আলি আগা ও সূর্যকুমার যাদব, দুই দলের দুই অধিনায়ক করমর্দন করেননি। এমনকী ম্যাচ শেষেও দুই দলকে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি। সুফিয়ান মুকিমের বলে সূর্য ছক্কা মেরে ম্য়াচ জেতানোর সঙ্গে সঙ্গেই শিবম দুবে ও সূর্যকুমার যাদবকে সোজা সাজঘরের দিকে হাঁটা লাগাতে দেখা যায়।

 

ম্যাচের পর ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখেও ভেসে আসে পহেলগাঁও আক্রমণে নিহতদের কথা। দলের দুরন্ত জয় তিনি দেশের সাহসী সামরিক বাহিনীকে উৎসর্গ করেন। ম্যাচ শেষে সূর্য বলেন, 'আমরা পহেলগাঁও সন্ত্রাস হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সমব্যাথী এবং সর্বদা ওঁদের পাশে আছি। এই জয়টা আমারা আমাদের সেনবাহিনীকে উৎসর্গ করতে চাই। আশা করি ওঁরা এইভাবেই আগামীদিনেও আমাদের উদ্বুদ্ধ করবেন এবং আমরা মাঠে যখনই সুযোগ পাব আমরাও ওঁদের মুখে হাসি ফোটানোর সবসময় চেষ্টা করব।'

এদিন পাকিস্তানের হাতে ছিল মাত্র ১২৮ রানের পুঁজি। সেই নিয়ে চেষ্টা চালিয়েছিলেন সঈম আয়ুব। তিনটি উইকেট নেন তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বল হাতে কুলদীপ যাদবসহ ভারতীয় স্পিনারদের দৌরাত্ম্যের পর ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের দাপট। ২৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করে ভারত। ৪৭ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget