এক্সপ্লোর

Asia Cup 2025: 'মাঠের বাইরে বসে থাকাটা অনেক কিছু শেখায়', এশিয়া কাপ সাফল্যের জন্য ইংল্যান্ড সফরকেই কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ

Kuldeep Yadav: ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টের একটি ম্যাচও খেলেননি, তবে এশিয়া কাপে দুই ম্যাচে এখনও পর্যন্ত মোট সাতটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।

দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2025) দুই ম্যাচ খেলে কুলদীপ যাদব (Kuldeep Yadav) মাত্র ৩.৫৭ গড়ে সাত সাতটি উইকেট নিয়ে ফেলেছেন। তিনি বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও বটে। টুর্নামেন্টে সামনের পর্বে ভাল পারফর্ম করতে টিম ইন্ডিয়া তাঁর ভেল্কির দিকেই তাকিয়ে। এই টুর্নামেন্টের আগে কুলদীপ কিন্তু প্রায় দুই মাস কোনও ক্রিকেটই খেলেননি। গোটা ইংল্যান্ড সফরই বেঞ্চ গরম করে কাটাতে হয়েছিল তাঁকে।

দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই তাঁর দলে সুযোগ হয়নি বলে কোচ গৌতম গম্ভীর সাফ জানিয়ে দিয়েছিলেন। তবে সেই নিয়ে অসন্তুোষ প্রকাশ করার বদলে সেই সুযোগকে কাজে লাগিয়েছেন কুলদীপ। তাঁর মতে, 'ইংল্যান্ডে পরিবেশ এবং দলের ভারসাম্য বজায় রাখতে গিয়ে আমার জায়গা হয়নি। তবে ওইটা আমার নিজের ফিটনেস উন্নতির জন্য, বোলিং অনুশীলন করার জন্য যথেষ্ট সময় দেয়। খেলোয়াড় হিসাবে মাঠের বাইরে বসে থাকাটা অনেক কিছু শেখায়। নির্দিষ্ট পরিস্থিতিতে দল কীভাবে খেলছে, আমি থাকলে কী করতে পারতাম, এইসব বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়।'

কুলদীপ যোগ করেন, 'একাদশে সুযোগ পাই বা না পাই, পরিশ্রম করা থামালে চলবে না। খেলায় তো ভাল, খারাপ দুইরকম দিনই থাকবে। একাদশের বাইরে থাকলে নিজের খেলায় উন্নতি করে আরও ভাল খেলোয়াড় হওয়ার সুযোগ থাকে।' ইংল্যান্ড সফরে টানা বেঞ্চ গরম করার পর, কুলদীপ অবশেষে দলীপ ট্রফিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করেন। সেই টুর্নামেন্টে উইকেট না পেলেও, ম্যাচে বোলিং করাটা তাঁকে ছন্দে ফিরতে সাহায্য করে বলে মত তাঁর।

চারিদিকে বিশেষজ্ঞ থেকে সাধারণ সমর্থক, সকলেই এশিয়া কাপে কুলদীপের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। তবে নিজের বোলিংয়ে এখনও পুরোপুরি  সন্তুষ্ট নন ভারতের চায়নাম্যান বোলার। 'আমার মনে হয় আমি ব্যক্তিগত স্তরে আরও উন্নতি করতে পারি। ব্যাটারদের পরিকল্পনাটা এই ফর্ম্যাটে বোঝা দরকার। ম্য়াচ দখলে থাকলে তো কউেই আর এইসব দিকে নজর দেয় না। তবে ভুলটা বোঝা যায়। এই দিকটায় আমায় এখনও কাজ করতে হবে। আর একাধিক ফর্ম্যাটও রয়েছে, তাই আমার নিজের বোলিংয়ে বেশি করে নজর দিতে হবে।' ওমান ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানান তিনি।

প্রসঙ্গত, গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে নামার পর এই সপ্তাহান্তে তাঁরা সুপার ফোর-র ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। তবে এই ম্যাচকে আর পাঁচটা সাধারণ ম্যাচের মতোই দেখছেন কুলদীপ। তিনি একে বাড়তি গুরুত্ব দিতে নারাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget