এক্সপ্লোর

IND vs PAK: 'আসল লক্ষ্যটা তো টুর্নামেন্ট জেতা', ভারতের বিরুদ্ধে ম্য়াচকে বাড়তি গুরুত্ব নারাজ পাক ওপেনার

Asia Cup 2025: ভারত ও পাকিস্তান, দুই দলই দুরন্ত জয় দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে।

দুবাই: রাত পোহালেই মেগা দ্বৈরথ। ভারত ও পাকিস্তান (IND vs PAK) 'সুপার সানডে'-তে একে অপরের মুখোমুখি হতে চলেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই বাড়তি উত্তেজনা, উন্মাদনা আর প্রবল চাপ। দুই যুযুধান প্রতিপক্ষের ম্যাচের গুরুত্ব বরাবরই একটু বেশি। তবে এই ম্য়াচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের তরুণ ওপেনার সঈম আয়ুব (Saim Ayub)। 

ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে তাঁকে ভারতের বিরুদ্ধে ২২ গজের মহাযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তাঁদের মূল লক্ষ্য কিন্তু এশিয়া কাপ জয়। তিনি বলেন, 'আমরা শুধু ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি তেমনটা নয়, আমার প্রধান লক্ষ্য তো টুর্নামেন্টটা জেতা। আমরা সবার বিরুদ্ধে নির্ভীকভাবে নিজেদের ক্রিকেটটা খেলার চেষ্টা করি।'

তবে আর পাঁচজন বোলারের বিরুদ্ধে ব্য়াটিংয়ের থেকে মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরার বিরুদ্ধে ব্যাটিং করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং বলে অনেক বিশেষজ্ঞই মনে করেন। বুমরার বিরুদ্ধে ব্য়াটিংয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে আয়ুব জানান, 'হ্যাঁ, চ্যালেঞ্জ তো থাকবেই। কোনও ম্যাচে প্রতিপক্ষের যে কোনও বোলারের বিরুদ্ধেই চ্যালেঞ্জ থাকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল কোন পথে দলের জয় আসবে, তা খুঁজে বের করে জয়টা সুনিশ্চিত করা।'

ভারতীয় দল দুরন্তভাবে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহিকে কার্যত দাঁড়াতেই দেননি কুলদীপ যাদবরা। ৫৭ রানেই আমিরশাহিকে অল আউট করে দেয় টিম ইন্ডিয়া। বল হাতে কুলদীপ যাদব চার ও শিবম দুবে তিনটি উইকেট নেন। স্বল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অভিষেক শর্মা ও শুভমন গিলের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে মাত্র ২৭ বলেই ম্যাচ শেষ করে দেয় ভারত। নয় উইকেটে জয় পায় সূর্যকুমারের নেতৃত্বাধীন দল।

পাকিস্তানও কিন্তু প্রায় একইরকমভাবে দাপুটে মেজাজে নিজেদের অভিযান শুরু করেছে। ব্যাট হাতে ওমানের বিরুদ্ধে পাকিস্তান খুব বড় রান তুলতে পারেনি, তবে দুরন্ত বোলিংয়ে ভর করেই জয় পেলেন সলমন আলি আগারা। ৯৩ রানে ম্যাচ জিতে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। দলের হয়ে বোলিংয়ে সুফিয়ান মুকিম, ফাহিম আশরাফ ও সঈম আয়ুব তিনজনেই দুইটি করে উইকেট নেন।

ব্যাট হাতে অবশ্য পাকিস্তানের হয়ে নজর কাড়েন পাকিস্তান দলের কিপার-ব্যাটার মহম্মদ হ্যারিস সাতটি চার ও তিনটি ছক্কাসমেত ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন হ্যারিস। তাঁর ব্যাটে ভর করেই পাকিস্তান বোর্ডে ১৬০ রান তুলতে সক্ষম হয়।  ১৬১ রান তাড়া করতে নেমে মাত্র ৬৭ রানেই অল আউট হয়ে যায় ওমান। 

মেগা ম্যাচের আগে তাই দুই দলই যে ছন্দে, তা বলাই বাহুল্য। এবার অপেক্ষা ম্যাচ শুরুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget