এক্সপ্লোর

Asia Cup 2025: ফের ব্রাত্য! এশিয়া কাপ ২০২৫-এও শ্রেয়স আইয়ারের ভাগ্যে শিকে ছিঁড়ছে না? সংশয় যশস্বীকে নিয়েও

Shreyas Iyer: পাঞ্জাব কিংস অধিনায়ক ২০২৩ সালে শেষবার জাতীয় দলের হয়ে বিশ ওভারের ফর্ম্যাটে খেলেছিলেন।

নয়াদিল্লি: লম্বা ইংল্যান্ড সফরের পর বাংলাদেশ সিরিজ় বাতিল হওয়ায় আপাতত জাতীয় দলের ক্রিকেটাররা খানিকটা বিশ্রামেই রয়েছেন। তবে পরের মাসে আয়োজিত এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। কোন তারকারা দলে থাকবেন, কারা কামব্যাক করবেন, কারা বাদ যেতে পারেন, সেই নিয়ে চলছে আলোচনা। 

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দারুণ ফর্মে রয়েছেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেন। তারপর আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে তো বটেই ব্যাটার শ্রেয়স আইয়ারও কিন্তু বেশ দারুণ পারফর্ম করেন। ১৭ ম্যাচে ৫০-র গড়ে ৬০৪ রান করেছিলেন শ্রেয়স। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই আয়োজিত হবে। ভারতীয় মিডল অর্ডারে কি তাহলে এই টুর্নামেন্টে শ্রেয়সকে দেখা যাবে? 

পাঞ্জাব কিংস অধিনায়ক ২০২৩ সালে শেষবার জাতীয় দলের হয়ে বিশ ওভারের ফর্ম্যাটে খেলেছিলেন। তারপর না না বিতর্কে নাম জড়িয়ে বার্ষিক চুক্তি থেকে পর্যন্ত বাদ পড়েন তিনি। তবে সেইসব অতীত। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে জাতীয় ওয়ান ডে দলে ফিরে স্বপ্নের ফর্মে খেলেন শ্রেয়স। তা সত্ত্বেও অবশ্য টেস্ট দলে তাঁর কামব্যাক হয়নি। সম্ভবত টি-টোয়েন্টিতেও টিম ইন্ডিয়ার হয়ে এখনই কামব্যাক করছেন না শ্রেয়স। একাধিক রিপোর্ট অনুযায়ী শ্রেয়সকে হয়তো আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে নেওয়া হবে না।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, বিশ্বের দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যাটার (ব়্যাঙ্কিং অনুযায়ী) তিলক বর্মার সঙ্গে মিডল অর্ডারে জায়গা পাওয়া নিয়ে লড়াই শ্রেয়সের। সেই কারণেই তাঁর দলে ফেরা নিয়ে সংশয়। অপরদিকে, ভারতীয় টেস্ট দলের ওপেনার যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal) হয়তো এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়বেন। দেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের অন্যতম হিসাবে গণ্য করা হয় যশস্বীকে। তবে নির্বাচকরা নাকি আপাতত চান যে যশস্বী টেস্ট ফর্ম্যাটেই মননিবেশ করুন। সেই কারণেই হয়তো তাঁকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হতে পারে।    

১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ আয়োজিত হওয়ার কথা। এই ম্যাচে আয়োজন ঘিরে জল্পনা-কল্পনা, পক্ষে, বিপক্ষে না না বিশেষজ্ঞরা নিজেদের মতামত ব্যক্ত করেছেন। পাক প্রাক্তনী বাসিত আলির অবশ্য এই ম্যাচের বিরোধ করার কারণ সম্পূর্ণ ভিন্ন। তাঁর মতে এই ম্যাচ যদি আয়োজিত হয়, তাহলে কিন্তু পাকিস্তানের কপালে শনি নাচছে। তাঁর দাবি, 'ঠিক যেভাবে লেজেন্ডদের বিশ্বচ্যাম্পিয়নশিপে হয়েছিল, আমি প্রার্থনা করছি তেমনই এশিয়া কাপেও যাতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ না হয়। ওরা এত বাজে ভাবে হারাবে না।'

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget