এক্সপ্লোর

Asia Cup 2025: পিছিয়ে গেল ভারতের এশিয়া কাপ দল নির্বাচন, বিবৃতি দিয়ে কী জানাল বিসিসিআই?

India Asia Cup Squad: দুপুর ১.৩০টায় মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ের সাংবাদিক বৈঠকের মাধ্য়মে প্রধান নির্বাচক অজিত আগরকর ও দলের অধিনায়ক এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করবেন বলেই ঠিক ছিল।

মুম্বই: গতকালই ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) জানিয়েছিল এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হবে আজ। দুপুর ১.৩০টায় মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ের চতুর্থ তলায় সাংবাদিক বৈঠকের মাধ্য়মে প্রধান নির্বাচক অজিত আগরকর ও দলের অধিনায়ক এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করবেন বলেই ঠিক ছিল। একই দিনে আবার অস্ট্রেলিয়া সফর এবং আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দলেরও ঘোষণার হওয়ার কথা দুপুর ৩.৩০টে নাগাদ। তবে এই দল ঘোষণা পিছিয়ে গেল।

বহুদিন ধরেই সমর্থকরা ভারতের এশিয়া কাপ দল ঘোষণার জন্য অপেক্ষা করে রয়েছেন। দল নির্বাচন ঘিরে না না রকম জল্পনা-কল্পনা চলছিল। কানাঘুষো চলছিল যে, ১৯ অগাস্ট, মঙ্গলবার ভারতীয় দল ঘোষণা করা হবে। বিসিসিআইয়ের তরফে এক মিডিয়া ম্যানেজার অফিসিয়াল ওয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজের মাধ্যমে জানান, 'পরিবেশজনিত বাধা বিঘ্নের জেরে প্রথম সাংবাদিক বৈঠকটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।'

কোথাও কোথাও তো দাবি করা হচ্ছে এই দল ঘোষণা আজ হবেই না, বরং অন্য এক দিনও হতে পারে। তবে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব কিন্তু ইতিমধ্যেই বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে পৌঁছে গিয়েছেন। তবে বাকি নির্বাচক ও কর্মকর্তাদের সকলে এখনও বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে পৌঁছতে উঠতে পারেননি। তাঁরা পৌঁছলেই এই বৈঠক শুরু হয়ে যাবে। 

এই বৈঠক পিছিয়ে যাওয়ার নেপথ্যে মুম্বইয়ের ভারী বৃষ্টি। আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবারে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিএমসির তরফে তো সকল সরকারি, আধা সরকারি এবং বিএমসি অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই মুম্বই এবং তার আশেপাশের অঞ্চল জলমগ্ন। ট্রাফিক অত্যন্ত মন্থর গতিতে এগোচ্ছে। এইসবই সাধারণ জনগণের জীবনের ঝুঁকি বাড়িয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির মধ্যে মুম্বইয়েই ভারতের দল নির্বাচন বৈঠক হওয়া বেশ চাপেরই। কিন্তু শেষমেশ কী হয় সেটা জানতে আর অল্প কিছু সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, ২০২৫ সালের এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফাইনাল ম্যাচটি ২৮ সেপ্টেম্বর খেলা হবে। এই বছর এশিয়া কাপে মোট আটটি দল অংশ নেবে। এই দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এশিয়া কাপের ম্যাচগুলি আবু ধাবি এবং দুবাইতে খেলা হবে। টিম ইন্ডিয়া টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর খেলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget