এক্সপ্লোর

IND vs SL: গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে, অর্ধদিবস ছুটি ঘোষণা অসম সরকারের

IND vs SL ODI: টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কা জিতে যায়। এরপর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া।

গুয়াহাটি: টি-টােয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার সামনে ওয়ান ডে সিরিজ (One Day Series)। গুয়াহাটিতে (Guwahati) আগামী ১০ জানুয়ারি প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে ২ দল। এই ম্যাচের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে অসম সরকার।  গুয়াহাটি তথা কামরূপ মেট্রোপলিটন জেলায় এই অর্ধদিবস ছুটি থাকবে। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে নামবে ২ দল। 

দুপুর ১টার পর থেকে কামরূপ মেট্রোপলিটন জেলার সব সরকারি অফিস, স্কুল বন্ধ করে দেওয়া হবে। ম্যাচের জন্য ইতিমধ্যেই ভারত ও শ্রীলঙ্কার অনেক ক্রিকেটার গুয়াহাটিতে পৌঁছে গিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ম্য়াচের যাবতীয় আয়োজন দেখার জন্য বর্ষাপাড়া স্টেডিয়ামে গিয়েছিলেন।

ওয়ান ডে সিরিজে নেই বুমরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি হতে পারতেন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান পেস অস্ত্র। কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SL) থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। 

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বিবৃতি দিয়ে জানানো হল যে, গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে বুমরার যোগ দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন। সেই কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না। তাঁর পুরো ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এ-ও জানানো হয়েছে যে, বুমরাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই তাঁকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হচ্ছে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বুমরার পরিবর্ত হিসাবে কাউকে দলে রাখা হয়নি।

মঙ্গলবার, ১০ জানুয়ারি, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। বুমরা দেশের জার্সিতে শেষ ওয়ান ডে খেলেছেন লর্ডসে। গত বছরের ১৪ জুলাই। শেষ টেস্ট খেলেছেন তারও আগে, জুলাইয়ের শুরুতে। বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরা। তারপর প্রায় ৪ মাস কেটে গিয়েছে। মাঠের বাইরে বুমরা। পিঠের চোট ভোগাচ্ছে আমদাবাদের পেসারকে। তবে সামনে লম্বা ক্রিকেট মরসুমের কথা মাথায় রেখে সম্ভবত তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ নির্বাচকেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget