এক্সপ্লোর

AUS vs PAK:রান পেলেন, অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে জেতাতে ব্য়র্থ রিজওয়ান

AUS vs PAK 1st ODI: মেলবোর্নে আয়োজিত প্রথম ওয়ান ডে ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।  ২ উইকেটে ম্য়াচ জিতে নিল অস্ট্রেলিয়া। 

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেই হারতে হল পাকিস্তানকে। এই ম্য়াচের মধ্যে দিয়েই সাদা বলের ফর্ম্য়াটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মহম্মদ রিজওয়ানের। কিন্তু প্রথম ম্য়াচেই হারের সম্মুখিন হতে হল তাঁকে। ব্যাট হাতে রান পেলেও, দলকে জেতাতে পারলেন না তিনি। ২ উইকেটে ম্য়াচ জিতে নিল অস্ট্রেলিয়া। 

মেলবোর্নে আয়োজিত প্রথম ওয়ান ডে ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্দান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্য়াটিং করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল ৪৬.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে বোর্ডে ২০৩ রান তুলতে পারে। পাকিস্তানের ২ ওফেনার শাফিক ও সঈম আয়ুব ভাল রান করতে পারেননি। এরপর প্রাক্তন অধিনায়ক বাবর ও বর্তমান অধিনায়ক রিজওয়ান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাবর ৪৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারির সাহায্যে। রিজওয়ান ৭১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। মিডল অর্ডারে আর কোনও ব্যাটার রান পাননি। লোয়ার অর্ডারে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ মিলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করিয়ে দেন। অজি বোলারদের মধ্যে স্টার্ক ৩ উইকেট নেন। ২টো করে উইকেট নেন কামিন্স ও জাম্পা।

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২ ওপেনার ম্য়াথু শর্ট ও জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কও রান পাননি। তবে অভিজ্ঞ স্টিভ স্মিথ ও জস ইংলিশ মিলে পার্টনারশিপে ৮৫ রান যোগ করেন। স্মিথ ৪৪ ও ইংলিশ ৪৯ রান করেন। লোয়ার অর্ডারে নেমে প্যাট কামিন্স ৩২ রানে অপরাজিত থাকেন। সিন অ্যাবটকে সঙ্গে নিয়ে লক্ষ্যমাত্রা পার করিয়ে দেন অজি অধিনায়ক। ৮৭ বল বাকি থাকতেই ম্য়াচ পকেটে পুরে নেয় অস্ট্রেলিয়া। পাক বোলারদের মধ্যে হ্যারিস রউফ ৩ উইকেট নেন। শাহিন আফ্রিদি ২ উইকেট নেন।  

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেললেও বর্ডার গাওস্কর ট্রফির দামামা বেজে গিয়েছে। স্টার স্পোর্টস প্রেস রুমে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স বলেন, "আমি বুমরার খুব বড় ভক্ত। আমি মনে করি, ও একজন চমৎকার বোলার। আশা করি, আমরা যদি ওকে চুপ করাতে পারে, তাহলে সিরিজ জয়ের সম্ভাবনার দিকে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। তার সঙ্গে আরও অন্যান্যরা রয়েছে। যারা অবশ্য অস্ট্রেলিয়ায় খুব একটা খেলেনি। ওদের খুব একটা দেখা হয়নি। দেখা যাক, কেমন হয়।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget