এক্সপ্লোর

Ashes Series 2023: দাঁতে দাঁত চেপে কামিন্সের দুরন্ত লড়াই, ২ উইকেটে প্রথম অ্যাশেজ টেস্ট জিতল অস্ট্রেলিয়া

ENG vs AUS: নবম উইকেটে প্যাট কামিন্স ও নাথান লায়ন অস্ট্রেলিয়ার হয়ে ৫৫ রান যোগ করেন।

বার্মিংহাম: অ্যাশেজ মানেই ক্রিকেটের সবথেকে পুরনো প্রতিদ্বন্দ্বিতা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের (ENG vs AUS) হাড্ডাহাড্ডি লড়াই। বার্মিংহামের এজবাস্টনে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়েরই সাক্ষী হয়ে থাকল ক্রিকেটবিশ্ব। এক রুদ্ধশ্বাস ম্যাচে পরিপক্কতার পরিচয় দিয়ে দলকে দুই উইকেট জেতালেন প্যাট কামিন্স (Pat Cummins)। প্রবল চাপের মাথা ঠান্ডা রেখে তাঁর অপরাজিত ৪৪ রানের ইনিংসই অজিদের দুই উইকেটে জয় এনে দিল। নবম উইকেটে প্যাট কামিন্স ও নাথান লায়ন (Nathan Lyon) অস্ট্রেলিয়ার হয়ে ৫৫ রান যোগ করেন।

ম্যাচ জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরুতে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ১৭৪ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল সাত উইকেট। ক্রিজে অজিদের হয়ে প্রথম ইনিংসে শতরান হাঁকানো উসমান খাওয়াজা ৩৪ রানে ব্যাট করছিলেন। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য ছিলেন নাইট ওয়াচ ম্য়ান হিসাবে মাঠে নামা স্কট বোল্যান্ড। এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ছিলেন সকলেই। এমন পরিস্থিতিতে বাধ সাধেন বরুণদেব। বৃষ্টির জন্য গোটা প্রথম সেশনই বাতিল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ম্যাচে তিনটি ফলাফলই সম্ভব ছিল।

দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও বোল্যান্ডকে ২০ রানে সাজঘরে ফেরত পাঠান স্টুয়ার্ট ব্রড। ট্র্যাভিস হেড ক্রিজে নেমে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেছিলেন বটে। তবে তিনি ১৬ রানের বেশি করতে পারেননি। তাঁকে সাজঘরে ফেরত পাঠান মঈন আলি। তবে খাওয়াজা একদিক ধরে রেখেছিলেন। তিনি নিজের অর্ধশতরানও পূর্ণ। তাঁকে সঙ্গ দেন ক্যামেরন গ্রিন। চা বিরতির আগে আর কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশন শেষে অজিদের স্কোর ছিল পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৩ রান। জয়ের জন্য শেষ সেশনে আরও ৯৮ রান তুলতে হত খাওয়াজাদের।

দিনের শেষ সেশনের খেলা শুরু হতেই পরপর ধাক্কা খায় অজিরা। অলি রবিনসন ক্যামেরন গ্রিনকে ২৮ রানে আউট করেন। সেট খাওয়াজাকে ৬৫ রানে ঘরে ফেরান বেন স্টোকস। এরপর নিজের বোলিংয়ে এক দুর্ধর্ষ ক্যাচ নিয়ে অ্যালেক্স ক্য়ারিকে জো রুট সাজঘরে ফেরত পাঠান। ২২৭ রানে আট উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের দিকে এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু এমন পরিস্থিতিতেই দলের ত্রাতা হয়ে উঠেন কামিন্স। চতুর্থ দিনে তিনি বল হাতে নিজের দক্ষতা দেখিয়েছিলেন। এদিন ব্যাট হাতে নিজের পরিপক্ক ইনিংসে সকলকে মুগ্ধ করলেন কামিন্স। তাঁর দৌলতেই জয় পেল অজিরা। লায়নও ১৬ রানে অপরাজিত থেকে তাঁকে যোগ্য সঙ্গ দেন।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লেখার দক্ষতা বাড়াতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget