এক্সপ্লোর

Bangladesh Cricket: তামিমকে 'ভারতের চর' বলায় গর্জে উঠেছিলেন মিরাজরা, অবশেষে মুখ খুলে কী জানাল বাংলাদেশ বোর্ড?

Tamim Iqbal: তামিম ইকবালকে 'ভারতের চর' বলে আক্রমণ শানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল।

ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর দুই মাসও বাকি নেই। তবে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ কোথায় আয়োজিত হবে, সেই নিয়ে টালবাহানা অব্যাহত। বাংলাদেশ বোর্ডের তরফে একাধিক চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার অভাবে তারা ভারতে মেগা টুর্নামেন্টের ম্যাচগুলি খেলতে চায়না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল (Tamim Iqbal) জানিয়েছিলেন ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ক্রিকেটের কথা ভাবা। ক্রিকেটকে প্রাধান্য দেওয়া।

তবে তামিমের এই মন্তব্যের পরেই তাঁর দিকে কটূক্তি ধেয়ে আসে। তামিমকে 'ভারতের চর' বলে আক্রমণ শানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল। নাজমুল ফেসবুকে তামিমকে আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আজ দেশের মানুষ নিজেদের চোখে দেখল ভারতের চর হিসাবে প্রমাণিত একজনের মন্তব্য।'

বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটাররা এই মন্তব্যের কড়া নিন্দা করলেও, এতদিন চুপই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার অবশেষে তারা মুখ খুলল। এহেন মন্তব্য যে তারা কোনওভাবেই সমর্থন করেনা, তা সাফ এক বিবৃতিতে জানিয়ে দিল বিসিবি। তারা জানায়, 'সম্প্রতি বোর্ডের এর সদস্যের মন্তব্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের মতামত ব্যক্ত করতে চায়। বোর্ডের তরফে অনৈতিক, আক্রমণাত্মক এবং আঘাত করার মতো এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। এহেন মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতবিরুদ্ধ এবং বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত কোনও ব্যক্তির থেকেও অনভিপ্রেত। বিসিবি স্পষ্টভাবে জানাতে চাই বোর্ড এরকম মন্তব্যকে সমর্থন করে না।'

পাশাপাশি বাংলাদেশ বোর্ডের তরফে আরও দাবি করা হয় ক্রিকেটারদের প্রতি অপমানজনক কোনও মন্তব্য কেউ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিতে চায় যে ক্রিকেটারদের প্রতি কটূক্তি বা খারাপ আচরণ যা সংস্থার নাম এবং সম্মান খারাপ করতে পারে, কেউ এমন মন্তব্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।' জানায় বিসিবি।

প্রসঙ্গত উল্লেখ্য, এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে আইসিসির আলোচনা অব্যাহত। মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে তাঁদের বৈঠক হয় বলেও বিসিবি জানিয়েছে। তবে তাঁদের বিবৃতিতে এও জানানো হয় যে আইসিসি তাদের নিজেদের স্থান পুনর্বিবেচনা করতে বলেছে। ফলে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ ঘিরে জট অব্যাহত।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget