এক্সপ্লোর

IND vs AUS: বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত, দিনক্ষণ জানাল বিসিসিআই

IND vs AUS ODI: ২২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারত। সিরিজ চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মুম্বই: ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে (IND vs AUS ODI) সিরিজ খেলতে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল। যথাক্রমে মোহালি, ইনদওর এবং রাজকোটে তিনটি ম্যাচ আয়োজিত হবে।

অবশ্য শুধু ওয়ান ডে সিরিজ নয়, অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারতীয় দল। তবে তা বিশ্বকাপ শেষ হওয়ার পর। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হবে। তারপরই ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২৩, ২৬ ও ২৮ নভেম্বর প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে বিশাখাপত্তনম, তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে আয়োজিত হবে। ১ ও ৩ ডিসেম্বর নাগপুর ও হায়দরাবাদে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।

 

অস্ট্রেলিয়া সিরিজ মিলিয়ে ভারতীয় দল আসন্ন ঘরোয়া মরশুমে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং আটটি টি-টোয়েন্টি, মোট ১৬টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ দিয়েই শুরু হবে ভারতীয় দলের ঘরোয়া মরশুম। মাঝে বিশ্বকাপ। তারপরেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আফগানদের বিরুদ্ধে ১১, ১৪ ও ১৭ জানুয়ারি মোহালি, ইনদওর এবং বেঙ্গালুরুতে তিনটি ম্যাচ খেলা হবে। এরপরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ। হায়দরাবাদে ম্যাচ দিয়ে সেই সিরিজের শুরু হবে। ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি প্রথম টেস্ট খেলা হবে। ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট, ১৫ ফেব্রুয়ারি রাজকোটে তৃতীয় টেস্ট, ২৩ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট রাঁচিতে। ৭ মার্চ সর্বশেষ টেস্ট ম্যাচটি আয়োজিত হবে ধরমশালায়। 

প্রসঙ্গত, আগেই এক রিপোর্টে দাবি করা হয়েছিল বিশ্বকাপ আয়োজনকারী মাঠগুলিকে ঘরোয়া মরশুমে ম্যাচ আয়োজনের দায়িত্ব সম্ভবত দেওয়া হবে না। বিসিসিআইয়ের ঘোষণায় তাঁর প্রমাণও মিলল। গুয়াহাটি, মোহালির মতো বিশ্বকাপের ম্যাচ না পাওয়া মাঠগুলি একাধিক ম্যাচের দায়িত্ব পেলেও, ইডেন, ওয়াংখেড়ের মতো মাঠগুলিতে এই ঘরোয়া মরশুমে ভারতীয় দল একটি ম্যাচও খেলবে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মেজাজ হারিয়ে শাস্তি পেলেন হরমনপ্রীত, ভারতীয় অধিনায়ককে দুই ম্যাচ নির্বাসিত করল আইসিসি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget