এক্সপ্লোর

Harmanpreet Kaur: মেজাজ হারিয়ে শাস্তি পেলেন হরমনপ্রীত, ভারতীয় অধিনায়ককে দুই ম্যাচ নির্বাসিত করল আইসিসি

Harmanpreet Kaur Suspended: হরমনপ্রীত নিজের দোষ স্বীকার করে, আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আখতার আমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন এবং সেই কারণেই আর বিচারক্রিয়ার প্রয়োজন হয়নি।

দুবাই: আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যিও হল। আইসিসির (ICC) আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হল ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। মঙ্গলবার, ২৫ জুলাই আইসিসির তরফে হরমনপ্রীতকে নির্বাসিত করার সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। দুই ভিন্ন কাণ্ডে দুইবার আচরণবিধি ভঙ্গের দায়েই হরমনপ্রীতকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নির্বাসিত করল।  

হরমনপ্রীত নিজের দোষ স্বীকার করে, আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আখতার আমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন এবং সেই কারণেই আর বিচারক্রিয়ার প্রয়োজন হয়নি। সঙ্গে সঙ্গেই হরমনপ্রীতের ওপর এই শাস্তি লাগু করা হয়। প্রথম ঘটনাটি শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীত কৌরকে আম্পায়ার তনবীর আমেদ এলবিডব্লু আউট দেওয়ার পর। আউট হয়েই ক্ষুব্ধ হরমনপ্রীত নিজের ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। আইসিসির লেভেল ২ ধারায় এই দোষের জন্য হরমনপ্রীতের ম্যাচ থেকে প্রাপ্ত ৫০ শতাংশ বেতন কাটা যায়। পাশাপাশি তাঁকে তিন ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।

আইসিসির আচরণবিধির ২.৮ অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের জন্য এই শাস্তি পান হরমনপ্রীত। এখানেই শেষ নয়, উপরন্তু তাঁর আরও ২৫ শতাংশ ম্যাচ ফি আম্পায়ারের সমালোচনা করায় কাটা যায়। আন্তর্জাতিক ম্যাচে ঘটা কোনও ঘটনার সর্বসমক্ষে সমালোচনা করার জন্য এই শাস্তি দেওয়া হয় ভারতীয় অধিনায়ককে।

 

লেভেল ২ দোষ করলে কোনও খেলোয়াড়ের ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যায়। পাশাপাশি তাঁকে তিন বা চার ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। লেভেল ১ দোষ করলে ২৫ থেকে ৫০ শতাংশ ম্যাচ ফি কাটার পাশাপাশি এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসাবে দেওয়া হয়। হরমনপ্রীত কৌর সেই হিসাবেই শাস্তি পেয়েছেন। তাঁর চার ডিমেরিট পয়েন্ট দুই নির্বাসন পয়েন্টে রূপান্তরিত হয়েছে। ফলে হরমনপ্রীতকে দুই ওয়ান ডে বা টি-টোয়েন্টি অথবা এক টেস্ট মাঠের বাইরে বসতে হবে। যে ফর্ম্যাটের ম্যাচ আগে খেলবে টিম ইন্ডিয়া, সেই ফর্ম্যাট অনুযায়ীই হরমনপ্রীতের শাস্তি হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: জঙ্গলমহলের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫৮ জন ক্রীড়াবিদকে দেওয়া হল চাকরি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget