এক্সপ্লোর

Virat Kohli: টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তেই অনড়? বোর্ডের অনুরোধও কি ফিরিয়ে দিচ্ছেন বিরাট?

Indian Cricket Team: বিরাট টেস্ট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করলেও এই মুহূর্তে ব্যাট হাতে আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন ডানহাতি তারকা ব্যাটর। ১১ ম্য়াচে তাঁৎ ব্যট থেকে এসেছিল ৫০৫ রান।

মুম্বই: বোর্ডের তরফে অনুরোধ করা হচ্ছে বারবার। তিনি যেন টেস্ট ফর্ম্য়াট থেকে এখনই অবসর না নেন। আগামী ইংল্য়ান্ড সিরিজে বিরাট কোহলিকে দলে ব্যাটার হিসেবে দেখতে চাইছেন নির্বাচকরা। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত খবর অনুযায়ী বিরাট নাকি নিজের সিদ্ধান্তে অনড়। তিনি টেস্ট ক্রিকেটে আর দেশের জার্সিতে খেলতে চাইছেন না বলেই খবর। 

বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা জানিয়েছেন, ''কোহলি দু সপ্তাহ আগে নির্বাচকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে মেল পাঠিয়েছিল। টেস্ট ক্রিকেট ছাড়তে চেয়েছিল ও। কিন্তু বোর্ডের তরফে ওকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে টেস্ট ক্রিকেট থেকে যেন বিরাট অবসর না নেয়। কিন্তু এখনও পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় বিরাট। যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী সপ্তাহে বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে।''

বিরাট টেস্ট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করলেও এই মুহূর্তে ব্যাট হাতে আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন ডানহাতি তারকা ব্যাটর। ১১ ম্য়াচে তাঁৎ ব্যট থেকে এসেছিল ৫০৫ রান। অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেক্ষেত্রে ফর্ম যে তাঁর টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কোনও কারণ হতে পারে না। ব্যক্তিগত কোনও কারণেই হয়ত সরতে চাইছেন কোহলি।

আরও এক সূত্র মারফৎ খবর, বিরাট নাকি ফের জাতীয় দলের জার্সিতে টেস্টে নেতৃত্ব দিতে চেয়েছেন। কিন্তু বোর্ড এই মুহূর্তে ছত্রিশের কোহলিকে অধিনায়ক করার পক্ষে নেই। তাঁরা তরুণ কাউকে টেস্টে অধিনায়ক হিসেবে দেখতে চাইছে। তাই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য শুভমন গিলকে অধিনায়ক করার দিকেই হয়ত এগোচ্ছে বোর্ড। ইতিমধ্য়েই গুজরাত টাইটান্স অধিায়কের সঙ্গে অজিত আগরকর ও গৌতম গম্ভীর কথাও বলেছেন বলে খবর।

একাধিক রিপোর্ট অনুযায়ী হতাশাজনক বর্ডার-গাওস্কর ট্রফির সময়ই কোহলি সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। এবার নাকি তিনি বিসিসিআইয়ের আধিকারিকদের কাছেও নিজের টেস্ট অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন। রিপোর্ট অন্তত এমনটাই বলছে। তবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসের সর্বোচ্চ স্কোরার, কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara) কিন্তু এই খবর কিছুতেই মানতে পারছেন। তাঁর মতে টেস্ট ক্রিকেটের কোহলিকে প্রয়োজন এবং কোহলিকে তাঁর মন বদলের জন্য বলাও হবে। লারা কোহলির অবসর প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন,  'টেস্ট ক্রিকেটের বিরাটকে প্রয়োজন। ওকে এই বিষয়ে বোঝানো হবে। ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না। বিরাট কোহলি ওর বাকি টেস্ট ক্রিকেট কেরিয়ারে ৬০-র অধিক গড়ে রান করবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget