এক্সপ্লোর

BCCI: সত্যি হতে চলেছে জল্পনা? বাতিল হচ্ছে রোহিত-বিরাটের জাতীয় দলে কামব্যাক সিরিজ়?

India-Bangladesh Series Called Off: রিপোর্ট অনুযায়ী সামনের মাসে ভারত-বাংলাদেশের সিরিজ় আয়োজিত হবে না।

নয়াদিল্লি: পরের মাসেই পড়শি বাংলাদেশের বিরুদ্ধে (India Bangladesh Series) তিন ম্য়াচের ওয়ান ডে এবং সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলের মাঠে নামার কথা ছিল। ১৭ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সেই সিরিজ় আয়োজিত হওয়ার কথা। এই সিরিজ়েই ফের একবার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) জাতীয় দলের জার্সিতে দেখা যেত। সেই কারণেই এই সিরিজ়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী এই সিরিজ় বাতিল হচ্ছে।

সূত্রের দাবি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এই কারণেই মূলত এই সিরিজ় বাতিল হতে চলেছে। এখনও অবধি সরকারিভাবে সিরিজ় বাতিল করার কথা ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই দুই বোর্ডের তরফে যুগ্মভাবে এক বিবৃতি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেখানে এই সিরিজ় বাতিল নয়, বরং পিছিয়ে যাচ্ছে বলেই ঘোষণা করা হতে পারে।

এই সপ্তাহের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানান যে বিসিসিআইয়ের তরফে এখনও এই সফরে অংশগ্রহণ করার বিষয়ে কোনও নিশ্চয়তা তিনি পাননি। আমিনুল সাংবাদিকদের জানিয়েছিলেন, 'আমি ইতিমধ্যেই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি এবং আলোচনাটা ইতিবাচকই ছিল। আমরা আশাবাদী। পরের মাসে তো ওই সিরিজ়টা খেলার কথা। কিন্তু ওরা এখনও সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন।' তিনি আরও যোগ করেন, 'কথাবার্তা চলছে। কোনও কারণবশত যদি অগাস্টে ওরা না আসতে পারে, তাহলে পরের উইন্ডোতে ওরা সফর করবে। তবে আমরা কিন্তু এই বিষয়ে বেশ ইতিবাচক। আপাতত এটুকু বলব যে বিসিসিআই এই বিষয়ে এখনও পর্যন্ত বেশ পেশাদারভাবেই সবটা সামলাচ্ছে।'  

ফলে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে রোহিত ও বিরাটকে জাতীয় দলের জার্সিতে দেখার জন্য ভারতীয় দলের ক্রিকেটপ্রেমীদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। বাংলাদেশের বদলে হয়তো অজ়িভূমে রোহিতদের কামব্যাক ঘটতে পারে। ১৯ অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে মুখোমুখি হবে, সেই সিরিজ়েই তাঁদের দেখা যেতে পারে। সেই সিরিজ়ের জন্য কিন্তু ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে। অস্ট্রেলিয়া ক্রিকেট এই সিরিজ়কে তাঁদের দেশের মাঠে রোহিত ও বিরাটের শেষ সফর হিসাবেও মনে করছে। সেইজন্য প্রস্তুতিও সারছে। তার সঙ্গে সঙ্গে বাড়ছে উন্মাদনা, উত্তেজনা। শেষমেশ কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget