এক্সপ্লোর

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

Arshdeep Singh: ইংল্যান্ড সফরের পর অর্শদীপ সিংহকে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল।

চণ্ডীগড়: ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন নয়। টাইগার পটৌডি-শর্মিলা ঠাকুরের জমানা থেকে শুরু করে হরভজন সিংহ-গীতা বসরা, যুবরাজ সিংহ-হ্যাজল কিচ, বা হালের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কে এল রাহুল-আথিয়া শেট্টি, তালিকাটা বেশ লম্বা।

ভারতীয় ফাস্টবোলার অর্শদীপ সিংহ সেই তালিকায় নবতম সংযোজন? অর্শদীপ আবারও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে উঠে এসেছেন। তবে ক্রিকেটীয় কারণে নয়, বরং অভিনেত্রী সামরিন কৌরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির জন্য় চর্চায় অর্শদীপ। ইংল্যান্ড এবং আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট সিরিজের পর অর্শদীপ বর্তমানে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সেই ফাঁকেই তিনি সামরিন কৌরের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন, যা তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

ক্যাপশন বাড়িয়েছে জল্পনা

অর্শদীপ সিংহ ইনস্টাগ্রামে সামরিন কৌরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। এই ছবিগুলির সঙ্গে তিনি কেবল দুটি শব্দ লিখেছেন ক্যাপশন হিসাবে, 'My Person', সঙ্গে একটি হার্ট ইমোজিও দিয়েছেন। যদিও তাঁরা এখনও তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবে এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেম নিয়ে জল্পনা আবারও শুরু হয়েছে।

গত আইপিএল চলাকালীনও তাঁদের অনেকবার একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। কিছুদিন আগে সামরিন কৌরও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অর্শদীপের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে দুজনকে একইরকম গোল্ড পেন্ডেন্ট পরা অবস্থায় দেখা গিয়েছিল।

আরও পড়ুন: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?

আইপিএলেও আলোচনায় ছিলেন

আইপিএল চলাকালীন অর্শদীপ সিংহকে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। পঞ্জাব কিংসের খারাপ পারফরম্যান্সের মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়া রিলগুলি ভাইরাল হয়েছিল। কিছু ভক্ত তাঁকে মাঠের পারফরম্যান্সের পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় থাকার জন্য নিশানা করেছিলেন।

ইংল্যান্ড সফরে মিশ্র পারফরম্যান্স

অর্শদীপ সিংহকে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে দেখা গিয়েছিল। তিন ম্যাচের সেই সিরিজে ভারত ২-১ ব্যবধানে হেরেছিল। সিরিজ নির্ণায়ক ম্যাচে অর্শদীপ কোনও উইকেট না নিয়ে ৭২ রান খরচ করেছিলেন। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতের পারফরম্যান্স হতাশাজনক ছিল। পাঁচ ম্যাচের সিরিজে দল চারটি ম্যাচ হেরেছিল। একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। যদিও সেই সিরিজে অর্শদীপ ভারতের সবচেয়ে সফল বোলার ছিলেন এবং তিনি চারটি উইকেট নিয়েছিলেন।

জ়িম্বাবোয়ে সফর থেকে বিশ্রাম পেয়েছিলেন

ইংল্যান্ড সফরের পর অর্শদীপ সিংহকে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর অনুপস্থিতিতে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল।

আরও পড়ুন: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agarkar On Shami: দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
Jasprit Bumrah: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার
Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
Advertisement

ভিডিও

LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget