এক্সপ্লোর

Virat Kohli: বিরাটকে নেতৃত্ব দিতে রাজি ছিল বিসিসিআই? শেষে কী হল ...?

Indian Cricket Team: ৩৬ বছরের অভিজ্ঞ ক্রিকেটারকে নাকি বোর্ডের তরফে আভাস জানানো হয়েছিল ২০২৪-২৫ বর্ডার গাওস্কর ট্রফির সময়ে টেস্টে ফের নেতৃত্বভার দেওয়া হতে পারে।

মুম্বই: টেস্ট ফর্ম্য়াটে দেশের সেরা অধিনায়ক তিনি। ৬৮ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ৪০ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু টেস্ট চ্য়াম্পিয়নশিপ (Test Championship) তো অবশ্যই, এমনকী কোনও আইসিসি ট্রফিই (ICC Trophy) জিততে পারেননি অধিনায়ক হিসেবে। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। এরপর কিছুদিন আগে হঠাৎ করে টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে কানাঘুষো শোনা যাচ্ছিল যে রোহিত শর্মা টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর বিরাট নাকি এই ফর্ম্য়াটে নেতৃত্বভার ফিরে পেতে চাইছিলেন। এও শোনা যাচ্ছে যে বিসিসিআই নাকি বিরাটের ইচ্ছে মেনে নেওয়ার জন্যও রাজি হয়েছিল। যদিও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলা হয়।

৩৬ বছরের অভিজ্ঞ ক্রিকেটারকে নাকি বোর্ডের তরফে আভাস জানানো হয়েছিল ২০২৪-২৫ বর্ডার গাওস্কর ট্রফির সময়ে টেস্টে ফের নেতৃত্বভার দেওয়া হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বে গোলাপি বলের টেস্টে অ্য়াডিলেডে হারের পরই এই নিয়ে আলোচনা হয় বোর্ডের অন্দরমহলে। কিন্তু অস্ট্রেলিআ সফরে নিজেও পারথ টেস্টে শতরান বাদ দিয়ে কিছুই করতে পারেননি বিরাট। যার জন্য পরে নাকি বোর্ড কর্তাদেরও মোহভঙ্গ হয় এই বিষয়ে। তার মধ্য়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে অফস্টাম্পের বাইরে খোঁচা দিয়ে বিরাটর বারবার আউট হওয়ায় বিরক্ত ছিলেন নির্বাচকরা।

এদিকে বিরাটের অবসর ইস্যুতে মুখ খুললেন রবি শাস্ত্রী। সঞ্জনা গণেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার প্রায় এক সপ্তাহ আগে তিনি তাঁর সঙ্গে কথা বলেছিলেন। রবি শাস্ত্রী বলেছেন, 'ও নিজের সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট ছিল যে, টেস্ট ক্রিকেটের জন্য ও নিজের পক্ষ থেকে সবকিছুই করে ফেলেছে । বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক ছিল । ৬৮টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪০টি ম্যাচে জয় এনে দিয়েছিল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনি।'

রবি শাস্ত্রী জানিয়েছেন, বিরাট কোহলি তাঁকে বলেছিলেন, 'আমার কোনও অনুতাপ নেই ।' রবি শাস্ত্রী আরও বলেছেন, 'আমি ওকে এক-দুটি ব্যক্তিগত প্রশ্ন করেছিলাম এবং ও সরাসরি উত্তর দিয়েছিল যে, আমার মনে কোনও সন্দেহ নেই ।' রবি শাস্ত্রী বলেছেন, 'এই কথা থেকে আমার মনে হয়েছিল এটাই ঠিক সময় । বিরাটের মন ওর শরীরকে বুঝিয়ে দিয়েছে যে, এখান থেকে চলে যাওয়ার এটাই ঠিক সময় ।' 

সেরা শিরোনাম

IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
IND vs NZ: 'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের

ভিডিও

College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget