এক্সপ্লোর

Arshdeep Singh: কুড়ির ফর্ম্যাটে জাত চিনিয়েছেন, ডনের দেশে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে অর্শদীপের

Arshdeep Singh Update: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার সঙ্গে পেস বোলিং বিভাগের গুরুদায়িত্ব বর্তেছিল এই তরুণের কাঁধে। নিজের কাজটা নিঁখুত ভাবে করেছেন।

মুম্বই: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এরপর আইপিএলের মঞ্চ। জাতীয় দল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত কয়েক বছরে কুড়ির ফর্ম্য়াটে একের পর এক ম্য়াচে নিজেকে মেলে ধরেছেন অর্শদীপ সিংহ। নতুন বল হােক বা পুরনো বল বুমরা, শামিদের ছত্রছায়ায় পরিণত হয়ে উঠেছেন পাঞ্জাবের এই তরুণ পেসার। দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়ে গেল। ঝুলিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার সঙ্গে পেস বোলিং বিভাগের গুরুদায়িত্ব বর্তেছিল এই তরুণের কাঁধে। নিজের কাজটা নিঁখুত ভাবে করেছেন। এবার তাই নির্বাচকরা টেস্টের আঙিনাতেও অর্শদীপকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ রয়েছে। সেখানেই বুমরার সঙ্গে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। এক সূত্র জানিয়েছেন, ''সাদা বলের ম্য়াচে আমরা দেখেছি অর্শদীপ দারুণভাবে বলকে মুভ করাতে পারে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফির ম্য়াচ। অর্শদীপকে লাল বলের কয়েকটি ম্য়াচে খেলার পরামর্শ দেওয়া হতে পারে। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে বুমরা ছাড়া ভারতীয় বোলিংয়ের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে অর্শদীপ।''

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের সেই সূত্র আরও জানিয়েছেন, ''নির্বাচকরা আরও বেশি করে বাঁহাতি বোলার চাইছেন। তার জন্যই খলিল আহমেদকে জিম্বাবোয়ে সফরে রাখা হয়েছিল। এছাড়াও শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি ও ওয়ান ডে দুটো ফর্ম্য়াটেই তাঁকে রাখা হয়েছে।'' 

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৭ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। টুর্নামেন্টে যুগ্মভাবে ফাজাল্লাখ ফারুখির সঙ্গে সর্বাধিক উইকেট শিকারি। বুমরার থেকেও বেশি উইকেট ঝুলিতে পুরেছিলেন। 

এদিকে তিলক ভার্মার চোটই রিয়ান পরাগকে সীমিত ওভারের দুটো ফর্ম্য়াটেই সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছেন সেই সূত্র। তিনি বলেন, ''রিয়ান পরাগ একজন দুর্দান্ত প্রতিভা। যত খেলবে ও তত নিজের আচরণে উন্নতি করতে পারবে ও। এই মুহূর্তে কীভাবে উইকেটে টিকে থাকতে হয়, সেদিকেই ফোকাস করছে ও। তাছাড়া পরাগ বলও করতে পারে। গুরত্বপূর্ণ সময় উইকেট তুলে নিতে পারে। দুর্দান্ত ফিল্ডারও। বোর্ড চাইছে এমন প্লেয়ারকে ধীরে ধীরে বড় মঞ্চের জন্য তৈরি করে তুলতে।''

উল্লেখ্য, তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ দিয় শ্রীলঙ্কা সফর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাল্লেকেলতে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ভারত খেলতে নামবে আগামী ২৭ জুলাই। তিনটি টি-টোয়েন্টির পর তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজও রয়েছে। রোহিত শর্মাই সেই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: টি-২০ ক্রিকেটে ভারত একসঙ্গে ১১টা দল নামাতে পারে! বাকি দেশগুলিকে সতর্ক করছেন ওয়াটসন
টি-২০ ক্রিকেটে ভারত একসঙ্গে ১১টা দল নামাতে পারে! বাকি দেশগুলিকে সতর্ক করছেন ওয়াটসন
RCB vs SRH: বরফ কি তবে গলল? দূরত্ব ঘুচিয়ে চিন্নাস্বামীতে মুখোমুখি বিরাট-কুম্বলে
বরফ কি তবে গলল? দূরত্ব ঘুচিয়ে চিন্নাস্বামীতে মুখোমুখি বিরাট-কুম্বলে
Virat Kohli: বিশ্বরেকর্ডের হাতছানি বিরাটের, প্রয়োজন আর মাত্র ...
বিশ্বরেকর্ডের হাতছানি বিরাটের, প্রয়োজন আর মাত্র ...
IPL 2026: নাইটদের দেখলেই জ্বলে ওঠেন, হিটম্য়ান রোহিতের কেকেআরের বিরুদ্ধে রেকর্ড কেমন?
নাইটদের দেখলেই জ্বলে ওঠেন, হিটম্য়ান রোহিতের কেকেআরের বিরুদ্ধে রেকর্ড কেমন?

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget