এক্সপ্লোর

Ranji Trophy Semi-Final: 'বলার মতো কিছুই করিনি', ফাইনালে পৌঁছেও দাবি কোচ লক্ষ্মীর, লক্ষ্যে স্থির মনোজ

Ranji Trophy Final: ইডেনে রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের মুখোমুখি হবে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল।

ইনদওর: প্রত্যাশা ছিলই, হলও তাই। মধ্যপ্রদেশকে ৩০৬ রানের বিরাট ব্যবধানে হারিয়ে রঞ্জির ফাইনালে (Ranji Trophy Final) নিজেদের জায়গা পাকা করল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। ৫৪৮ রানের কার্যত অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪১ রানেই শেষ হয়ে যায় মধ্যপ্রদেশ ইনিংস। স্পিনার প্রদীপ্ত প্রামানিক পাঁচ উইকেট নিয়ে ধস নামান মধ্যপ্রদেশের মিডল অর্ডারে। তবে ফাইনালে পৌঁছলেও, দল এখনও বলার মতো তেমন কিছুই করেনি বলে মনে করছেন বাংলা কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla)।

লক্ষ্যে স্থির মনোজ, লক্ষ্মী

ফাইনালে পৌঁছনোর পর বাংলা কোচ বলেন, 'এখনও আমাদের অনেকটা দূরে যেতে হবে। এখনও দল বলার মতো তেমন কিছুই করেনি, যার জন্য আমরা উচ্ছ্বাসে ভাসব। আমি এটুকুই বলতে পারি যে দলের সকলে বেশ ভাল খেলছে এবং অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) একদম সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে।' অপরদিকে, লক্ষ্মীর দীর্ঘ সময়ের সতীর্থ তথা এ মরসুমে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি কিন্তু নিজের লক্ষ্যে একেবারে স্থির। তবে সতীর্থদের প্রশংসা করতেও ভোলেননি তিনি।

মনোজ বলেন, 'দলের অন্দেরর পরিবেশটা খুবই ভাল। খেলোয়াড়রা দারুণ পারফর্ম করছে এবং সব পরিস্থিতিতেই একে অপরের পাশে রয়েছে। দলের সকলেই ফাইনালে পৌঁছতে পেরে নিঃসন্দেহে দারুণ খুশি। তবে সকলের লক্ষ্য স্থির। রঞ্জি ট্রফি জয়টা একটা দারুণ কৃতিত্ব এবং সিএবির পতাকা সকলের উপরে তোলার জন্য আমরা দলের সবাই বদ্ধপরিকর।'

ম্যাচের বিবরণ

চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন মধ্যপ্রদেশ দল খেলতে নেমেছিল বাংলার বিরুদ্ধে। গত ম্যাচের পর এই ম্যাচেও বাংলার বোলাররা দাপট দেখালেন। আকাশ দীপ, প্রদীপ্ত প্রামানিকের দুরন্ত বোলিংয়ের সুবাদে জয় ছিনিয়ে নিল লক্ষ্মীরতণ শুক্ল। প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন অনুষ্টুপ মজুমদার। যদিও তাঁর আউট নিয়ে বিতর্ক রয়েছে। দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অল আউট হয়ে যায় বাংলা। 

৮৮ ওভারে জয়ের জন্য ৫৪৮ টার্গেট ছিল। সেই রান তাড়া করতে নেমে ২৪১ রানে অল আউট হয়ে যায় মধ্যপ্রদেশ। দ্বিতীয় ইনিংসে প্রদীপ্ত প্রামানিক একাই ৫ উইকেট তুলে নেন। মুকেশ কুমার ২ উইকেট নেন। আকাশ দীপ এই ইনিংসে ১ উইকেট নেন। মোট ৬ উইকেট নেন তিনি। তিনিই ম্যাচের সেরা হন। মধ্যপ্রদেশের হয়ে রজত পতিদার ও যশ দুবে কিছুটা লড়াই করলেও তা কখনওই যথেষ্ট ছিল না।  

আরও পড়ুন: খেতাবি লড়াইয়ে আবারও মুখোমুখি বাংলা-সৌরাষ্ট্র, ইডেনেই বসবে ফাইনালের আসর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget