এক্সপ্লোর

Ranji Trophy: খেতাবি লড়াইয়ে আবারও মুখোমুখি বাংলা-সৌরাষ্ট্র, ইডেনেই বসবে ফাইনালের আসর

Arpit Vasavada: অর্পিত বাসবডা দুই ইনিংসে ২০২ ও ৪৭ রানের ইনিংস খেলেন।

বেঙ্গালুরু: ফের একবার রঞ্জির ফাইনালে (Ranji Trophy Final) নিজেদের জায়গা পাকা করল সৌরাষ্ট্র। তিন বছর পরে আবারও রঞ্জির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। কর্ণাটককে চার উইকেটে হারাল সৌরাষ্ট্র (Saurashtra vs Karnataka)। সৌজন্যে সৌরাষ্ট্র অধিনায়ক অর্পিত বাসবডা (Arpit Vasavada)। ম্য়াচে ২০২ ও ৪৭ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্র অধিনায়ক। ম্যাচের সেরাও নির্বাচিত হন অর্পিত।

দুরন্ত অর্পিত

ম্যাচের চতুর্থ দিনে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে নিজেদের হাতে তুলে নিয়েছিল সৌরাষ্ট্র। কর্নাটকের প্রথম ইনিংসে তোলা ৪০৭ রানের জবাবে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হয় ৫২৭ রানে। দিনের শেষে সৌরাষ্ট্র চার উইকেটের বিনিময়ে ১২৩ রান তোলার সুবাদে মাত্র তিন রানে এগিয়ে ছিল। অলৌকিক কিছু না ঘটলে সৌরাষ্ট্রের জয় কার্যত নিশ্চিতই ছিল। হলও তাই। ম্যাচের শেষ দিনে ২৩৪ রানেই গুটিয়ে যায় সৌরাষ্ট্রের ইনিংস। নিকিন জোস ১০৯ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। চেতন সাকারিয়া ও ধর্মেন্দ্র জাডেজা চারটি করে উইকেট নেন।

জয়ের জন্য সৌরাষ্ট্রের ১১৪ রানের প্রয়োজন ছিল। অল্প রানের পুঁজি নিয়েও কিন্তু কর্ণাটক লড়াই থামায়নি। ৪২ রানেই সৌরাষ্ট্রের অর্ধেক দলকে সাজঘরে ফেরত পাঠিয়ে দেন কর্ণাটক বোলাররা। বল হাতে কৃষ্ণাপ্পা গৌতম ও বাসুকি কৌশিক সৌরাষ্ট্র ব্যাটারদের পরপর সাজঘরে ফেরত পাঠান। শেল্ডন জ্যাকসন (৭) ও চিরাগ জানি (১) ব্যাট হাতে ব্যর্থ হন। তবে ফের একবার সৌরাষ্ট্রের ত্রাতা হয়ে উঠেন অর্পিত। তাঁর অপরাজিত ৪৭ রানের সুবাদে জয় পেল সৌরাষ্ট্র।

অপরদিকে, বাংলাও ৩০৬ রানে মধ্যপ্রদেশকে হারায়। ফলে ইডেনেই এবার ফাইনালের আসর বসবে। যেহেতু বাংলা গ্রুপ পর্বে পয়েন্টের নিরিখে সৌরাষ্ট্রের থেকে এগিয়ে ছিল, তাই নতুন নিয়ম অনুযায়ী ইডেনেই বসতে চলেছে ফাইনালের আসর।

বাংলার জয়

রঞ্জি সেমিফাইনালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলা। এই নিয়ে টানা তৃতীয়বার রঞ্জির সেমিফাইনালে (Ranji Trophy Semifinal) খেলল মনোজ তিওয়ারির (Manoj Tiwari) দল। ২০১৯-২০ মরসুমে ফাইনালে উঠেছিল তারা। কিন্তু সেবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে হেরে যেতে হয় তাঁদের। এবার ফের একবার ফাইনালে বাংলার মুখোমুখি সৌরাষ্ট্র (Bengal vs Saurashtra)। এমনকী নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামছে বাংলা (Bengal Cricket Team)। ৩০৬ রানে মধ্যপ্রদেশকে হারিয়ে দেয় বাংলা।

আরও পড়ুন: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু হরমনপ্রীতদের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget