এক্সপ্লোর

Robin Uthappa arrest warrant: কর্মচারীদের প্রতারিত করেছেন! প্রভিডেন্ট ফান্ডের টাকা তছরুপ! উথাপ্পার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Robin Uthappa: বেঙ্গালুরু পুলিশ রবিন উথাপ্পার বাড়িতে গেলে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে।

বেঙ্গালুুরু: জাতীয় দলের হয়ে খেলেছেন, কেকেআর জার্সিতেও দীর্ঘদিন আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। এবার সেই রবিন উথাপ্পার (Robin Uthappa) বিরুদ্ধেই বেঙ্গালুুরু পুলিশকে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানানো হল। EPFO-র তরফে বেঙ্গালুরু পুলিশকে লেখা এক চিঠিতে উথাপ্পার গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানানো হয়েছে।

আঞ্চলিক পিএফ কমিশনার পুরম গোপালা রেড্ডির তরফে বেঙ্গালুরুর পুলিকেশি নগর পুলিশ স্টেশনের কাছে উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য সহায়তা চেয়ে চিঠি লেখা হয়েছে। কিন্তু কী কারণে এই গ্রেফতারি পরোয়ানা? অভিযোগটা ঠিক কী? উথাপ্পা বহুদিন ধরেই এক পোশাক কোম্পানির ডিরেক্টরের পদে রয়েছেন। ইন্দিরানগরে অবস্থিত এই কোম্পানি। অভিযোগ কোম্পানিতে কর্মরত গরীব কর্মচারীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলেও, সেই টাকা নাকি তাঁদের অ্যাকাউন্টে জমাই পরেনি। প্রভিডেন্ট ফান্ড ও এমপি অ্যাক্ট, ১৯৫২-র অন্তর্গত ৭এ, ১৪বি এবং ৭কিউ ধারায় প্রায় ২৩.৩৬ লক্ষ টাকা এখনও বকেয়া রয়েছে এই কোম্পানির।

যেহেতু উথাপ্পাই এই কোম্পানির ডিরেক্টর, তাই বকেয়া টাকা তাঁকেই মেটাতে হবে। তিনি সেটা মেটাতে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কথা বলা হয়েছে। এই মর্মেই পুলিশ উথাপ্পার বাড়িতে গিয়ে পৌঁছন। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তখন বাড়িতে ছিলেন না। ২৭ ডিসেম্বরের মধ্যে পুলিশের কাছে তাঁকে পাকড়াও করে হাজির করার জন্যও বলা হয়েছে। সেই সময়ের মধ্যে উথাপ্পার কোম্পানি বকেয়া টাকা দিয়ে দিলে, তিনি সেই গ্রেফতারি এড়াতেও পারেন।

জাতীয় দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন কর্ণাটকের এই প্রাক্তনী। আইপিএলে কেকেআরের হয়ে দীর্ঘদিন খেলেছেন, জিতেছেন খেতাব। এমনকী কেরিয়ারের শেষবেলায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসেও খেলে খেতাব জেতার কৃতিত্ব রয়েছে তাঁর। জাতীয় দলের জার্সি গায়ে ৫৪টি একদিনের ম্যাচে ১১৮৩ রান করেছেন উথাপ্পা, আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে সাতটি অর্ধশতরান। বর্তমানে বিভিন্ন ব্রডকাস্টারদের হয়ে ক্রিকেট ম্যাচে ধারাভাষ্য দিতেও দেখা যায় বছর ৩৯-র এই প্রাক্তনীকে। তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটমহল বেশ খানিকটা বিস্মিত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: '১০ জনকে নিয়ে মাঠে নামতাম', পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget