এক্সপ্লোর

Bhuvneshwar On Virat: বিরাটের সঙ্গে এখন সম্পর্ক কী তলানিতে ভুবনেশ্বরের?

Bhuvneshwar Kumar: গত আইপিএলে রজত পাতিদারের নেতৃত্বে আরসিবির জার্সিতে খেলেছিলেন ভুবনেশ্বর ও বিরাট। তারকা পেসারকে গত নিলাম থেকেই দলে নিয়েছিল আরসিবি।

বেঙ্গালুরু: জাতীয় দল গ্রহ থেকে অনেক দূরে তিনি এখন। শুধু আইপিএলে খেলেন ও ঘরোয়া ক্রিকেটে খেলেন। তবে ভুবনেশ্বর কুমার মানেই স্যুইং। গত ইংল্য়ান্ড সফরেও মাঝে মাঝে যখন ভারতীয় বোলিং দুর্বল মনে হয়েছে, তখন ভুবনেশ্বরের অভাব বোঝা গিয়েছে। গত আইপিএলে বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমার দুজনকেই একসঙ্গে আরসিবির জার্সিতে খেলতে দেখা গিয়েছে। দুজনে মিলে দলকে চ্যাম্পিয়নও করেছেন। জাতীয় দলে একসঙ্গে খেলেছেন প্রচুর ম্য়াচ। এবার বিরাটর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভুবনেশ্বর কুমার।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে ভুবনেশ্বর কুমার বলেছেন, ''এখন পরিস্থিতি একদম আলাদা। এখনকার দিনে যদি আমি ও বিরাট দুজনে দেখা করি বা আমাদের দেখা হয় সেক্ষেত্রে আমাদের সবকিছু পরিবার নিয়েই আলোচনা হয়। আমরা দুজনেই এখন বিবাহিত। আমাদের পরিবার রয়েছে। আমরা এটাই আলোচনা করি যে ক্রিকেটের বাইরেও আমাদের কী কী করণীয়। বিয়ের আগে আমরা যখন দেখা করতাম তখন বেশিরভাগই আমাদের কথা হত অনেক জোকস আলোচনা হত, অনেক ক্রিকেট নিয়েও গল্প হত। কিন্তু এখন অনেক কিছু বদলে গিয়েছে।''

গত আইপিএলে রজত পাতিদারের নেতৃত্বে আরসিবির জার্সিতে খেলেছিলেন ভুবনেশ্বর ও বিরাট। তারকা পেসারকে গত নিলাম থেকেই দলে নিয়েছিল আরসিবি। অন্য়দিকে বিরাট শুরু থেকেই আরসিবি দলের সদস্য। রজতের নেতৃত্বের প্রশংসা করে ভুবি বলছেন, ''আমাদের দল বিশাল অভিজ্ঞতাসম্পন্ন ছিল। আমার মনে হয় না রজতের বাড়তি কিছু করার ছিল। ও বেশি কিছু বিষয়ে নাক গলাত না। কিন্তু মাঠে যেখানে ওর নেতৃত্বের প্রয়োজন ছিল, যেখানে ওকে সামনে থেকে দলকে চালনা করার প্রয়োজন হত, সেখানেই নিজের ছাপ রাখত। খুব ঠাণ্ডা মাথার ছেলে। দারুণ নেতৃত্ব দিয়েছে গত আইপিএলে।''

ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে যে জানানো হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি যদি ওয়ান ডে ফর্ম্য়াটে নিজেদের জায়গা ধরে রাখতে চান, সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিৎ। ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলে নিজেদের ফর্মফিটনেসের পরিচয় রাখতে হবে ২ ক্রিকেটারকেভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলবে।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু করে ২৩ অক্টোবর ও ২৫ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসর নিয়ে নিয়েছে রোহিত ও বিরাট। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট এই মুহূর্তে আগামী ওয়ান ডে বিশ্বকাপের জন্য় কোহলিরোহিতকে হয়ত ভাবছে না। সেক্ষেত্রে এমনটা হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে হয়ত শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে সিরিজ খেলতে নামবেন ২ তারকা ক্রিকেটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget