এক্সপ্লোর

Glenn Maxwell: বিগ ব্যাশের মঞ্চেই চমক ম্য়াক্সওয়েলের, ক্রিকেটের ইতিহাসে সেরা ক্যাচটি কি লুফে ফেললেন?

Big Bash League: বছরের প্রথম দিনে বিগ ব্য়াশ লিগে ব্রিসবেন হিটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মেলবার্ন স্টার্স। গাব্বায় আয়োজিত ম্য়াচে ড্যান লরেন্সের প্রথম বলে ক্যাচ ধরেন।

মেলবোর্ন: বিগ ব্যাশে (Big Bash League) খেলছেন এই মুহূর্তে গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)। মেলবোর্ন স্টার্সের (Melbourne Stars) জার্সিতে দীর্ঘ কয়েকটি মরশুম ধরে খেলছেন। এবার অধিনায়কত্বের ব্যাটন অবশ্য তাঁর কাঁধে নেই। বয়স ৩৬ পেরিয়েছে। কিন্তু এই বয়সেও এখনও যে কি অসম্ভব ফিট তিনি, তার প্রমাণ দিলেন বিগ ব্য়াশের ম্যাচে দুরন্ত একটি ক্যাচ লুফে। হয়ত বিশ্ব ক্রিকেটের সেরা ক্যাচও বলা যেতে পারে। যেই ক্য়াচের ভিডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বছরের প্রথম দিনে বিগ ব্য়াশ লিগে ব্রিসবেন হিটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মেলবার্ন স্টার্স। গাব্বায় আয়োজিত ম্য়াচে ড্যান লরেন্সের প্রথম বলে প্রতিপক্ষ দলের ব্যাটার উইল প্রেস্টউইদকে ক্যাচ আউট করে দেন ম্য়াক্সওয়েল। সেই ক্যাচের ক্ষেত্রে প্রথমে বাউন্ডারি লাইনে লাফিয়ে এক হাত দিয়ে ক্যাচটি লুফেছিলেন তারকা অজি অলরাউন্ডার। এরপরই শূন্যে ছুড়ে দেন ম্য়াক্সওয়েল। এরপর বাউন্ডারির ভেতরে এসে সেই বলটি লুফে নেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KFC Big Bash League (@bbl)

 ম্য়াক্সওয়েল ক্যাচ ধরার পর ব্রিসবেন হিট ১৬.১ ওভারে ১০৬ রানের বিনিময়ে ৬ উইকেট হারিয়ে ফেলে। যদিও মেলবোর্নের বোলাররা তা কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ১৪৯ রান বোর্ডে তুলে নেয় মেলবোর্ন স্টার্স। 

মেলবোর্ন স্টার্স শুরুতে ধাক্কা খায় ব্যাট করতে নেমে। কিন্তু শেষ পর্যন্ত ম্য়াক্স ব্রায়ান্টসের ৪৮ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। এই টুর্নামেন্টে মেলবোর্ন স্টার্স এখনও পর্যন্ত পাঁচটি ম্য়াচ খেলে এই প্রথম জয় ছিনিয়ে নিল। অন্যদিকে ব্রিসবেন হিট ২টো ম্য়াচে জয় ও দুটো ম্য়াচে হেরেছে।

এদিকে, বর্ডার গাওস্কর ট্রফিতে মেলবোর্নে হারের পর ভারতীয় শিবিরে অশান্তির আবহ। মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে পরাজিত হয় ভারত। বর্ডার গাওস্কর সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। তারপরই ক্ষুব্ধ কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের উদ্দেশে ঝাঁঝালো বক্তব্য রাখেন। গম্ভীর নাকি বলেন, 'যথেষ্ট হয়েছে।' তাঁকে ভীষণ বিরক্ত ও হতাশ দেখিয়েছে বলেই খবর। শোনা যাচ্ছে, পরিস্থিতির গুরুত্ব না বুঝে ক্রিকেটারেরা তাঁদের স্বাভাবিক খেলায় জোর দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন গুরু গম্ভীর। কোনও ব্যক্তির নাম না করলেও তিনি পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার অক্ষমতাকে নিশানা করে তুলোধনা করেছেন। এই ধরনের মানসিকতা আর মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন গম্ভীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget