এক্সপ্লোর

IND vs AUS: পারথ টেস্টেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বেন জয়সওয়াল, কিন্তু কেন?

Border Gavaskar Trophy: আগামী ২২ নভেম্বর থেকে পারথের অপ্টাস স্টেডিয়ামে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করার জন্য এই সিরিজ দুই দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পারথ: গুটিয়েক কয়েকজন ছাড়া অনেকের কাছেই এবারের অস্ট্রেলিয়া সফর একেবারেই প্রথমবার। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তরুণ ক্রিকেটারদের ওপরই বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভরসা রেখেছে টিম ম্য়ানেজমেন্ট ও নির্বাচকমণ্ডলী। সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম যশস্বী জয়সওয়াল। তরুণ ভারতীয় ওপেনার গত কয়েকটি সিরিজে যেভাবে পারফর্ম করেছেন, তাতে কামিন্স, স্টার্কদের বিরুদ্ধেও তাঁর ব্যাট জ্বলে উঠবে এমনটাই আশা রাখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রাক্তন অজি অধিনায়ক ব্র্যাড হাডিন মনে করেন জয়সওয়ালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে পারথ টেস্টেই। অর্থাৎ সিরিজের প্রথম টেস্টেই।

আগামী ২২ নভেম্বর থেকে পারথের অপ্টাস স্টেডিয়ামে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করার জন্য এই সিরিজ দুই দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অস্ট্রেলিয়া কিছুটা সুবিধেজনক অবস্থায় এই মুহূর্তে পয়েন্ট টেবিলে থাকলেও ভারত টেস্ট ম্য়াচ হারের হ্যাটট্রিক করে অস্ট্রেলিয়ায় পা রেখেছে। ১২ বছর পর নিজেদের দেশের মাটিতে টেস্ট সিরিজে হেরেছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে অফফর্মে থাকা বিরাট-রোহিতদের মত অভিজ্ঞদের ওপর বাড়তি চাপ থাকবেই। কিন্তু ফর্মে থাকা যশস্বী জয়সওয়ালের জন্যও চ্যালেঞ্জিং হতে পারে আসন্ন সিরিজ মনে করছেন হাডিন। এক পডকাস্টে তিনি জানিয়েছেন, ''জয়সওয়াল প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ায় আসছে। আমি জানি ও দারুণ ব্যাটার। কিন্তু আমার মতে পারথেই প্রথমে ওকে চ্যালেঞ্জের সম্মুখিন হতে হবে। কারণ এখানকার আবহাওয়া, বাউন্সি পিচে খেলে ও একেবারেই অভ্যস্ত নয়। তাই শুরুতেই কঠিন লড়াই অপেক্ষা করছে জয়সওয়ালের জন্য।''

গত বছর টেস্টে অভিষেকের পর থেকে ১৪ ম্য়াচে ১৪০৭ রান করেছেন জয়সওয়াল। গড় ৫৬.২৮। তিনটি শতরান ও আটটি অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২১৪। সেনা কান্ট্রির মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকা সফর করেছেন জয়সওয়াল। কিন্তু সেই সফর একেবারেই ভুলতে চাইবেন তিনি। চার ইনিংসে মাত্র ৫০ রান করেছিলেন। তাই অস্ট্রেলিয়া সিরিজও কিন্তু সমস্যায় ফেলতে পারে তাঁকে।

এদিকে, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ আবার বলেছেন, ''আমার মনে হয় না ভারতীয় ব্যাটাররা সেভাবে অজি পেসারদের সামনে জ্বলে উঠতে পারবেন। তবে জয়সওয়াল দুর্দান্ত প্লেয়ার। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ও আগে কখনও খেলেনি। তবে আমার মনে হয় ও এখানে বাউন্স সামলে বেশ সাবলীলভাবেই খেলতে পারবে। পারথে শুরুটা ওর জন্য় একটু চ্যালেঞ্জিং হতে পারে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget