এক্সপ্লোর

World Test Championship: ঠিক কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ভারত? সুযোগ থাকছে কামিন্সদেরও

World Test Championship 2023-25: এই মুহূর্তে ৬১.১১ শতাংশ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও ভারতের জন্য ফাইনালে ওঠার রাস্তা কিন্তু অতটাও সহজ নয়। ২০২১ ও ২০২৩ এ রানার্স আপ হয়েছিল টিম ইন্ডিয়া।

অ্যাডিলেড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর যে ধাক্কাটা এসেছিল, তা কিছুটা সামাল দেওয়া গিয়েছে। বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এসেছে ভারতীয় দল। কিন্তু তবুও লড়াই কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দাবিদার এই মুহূর্তে পাঁচটি দল। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়াও তালিকায় আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আগামী বছর জুনের ১১ থেকে ১৫ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলবে লর্ডসে।

এই মুহূর্তে ৬১.১১ শতাংশ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও ভারতের জন্য ফাইনালে ওঠার রাস্তা কিন্তু অতটাও সহজ নয়। ২০২১ ও ২০২৩ এ ফাইনালে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু এবারের গল্পটা অন্য। বর্ডার গাওস্কর ট্রফির আরও চারটি টেস্ট বাকি রয়েছে। এরপর আর কোনও টেস্ট সিরিজ খেলবে না রোহিত বাহিনী। অঙ্ক বলছে চলতি সিরিজে ভারতের পক্ষে ফল হতে হবে ৪-০ বা ৫-০। সেক্ষেত্রে বাকি দলের দিকে না তাকালেও হবে। প্রথম দুইয়ে থেকেই ফাইনালে পৌঁছানো চূড়ান্ত হয়ে যাবে ভারতের জন্য। অর্থাৎ হারা যাবে না। তবেই কিন্তু অঙ্ক বদলে যাবে, যা চাপে ফেলবে টিম ইন্ডিয়াকে। নিউজিল্য়ান্ড তাদের ফাইনালে ওঠার দৌড়ে শেষ টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যা শুরু হয়েছে ২৮ নভেম্বর থেকে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আরও একটি করে টেস্ট সিরিজ খেলার সুযোগ পাবে। 

অস্ট্রেলিয়াকে ফাইনালের টিকিট পাকা করতে হলে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের একটি ম্যাচ জিততেই হবে। আর শ্রীলঙ্কাকে দু ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে। তবে এক্ষেত্রে অন্য়দিকে ইংল্যান্ডকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০, ২-০ অথবা ১-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। শ্রীলঙ্কাকেও ২-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। অর্থাৎ নিজেদের পারফরম্য়ান্সের সঙ্গে বাকি দলের ফলের দিকেও তাকাতে হবে কামিন্স বাহিনীকে। 

ভারত নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভাল ফল করলে এতটা চাপ হয়ত তৈরি হত না। টানা তিন ম্য়াচ হার কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে রোহিতদের। অন্যদিকে এই ফাইনালে ওঠার দৌড়ে কিউয়িদের দারুণভাবে সামনের দিকে নিয়ে এসেছে। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্য়াডিলেডে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হবে।

 

 
 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget