এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: 'এটা অস্ট্রেলিয়া, এটা পারথ...' বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে ভারতকে হুঁশিয়ারি

IND vs AUS 1st Test: ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়।

পারথ: সিরিজ় শুরু হতে এখনও দিন দশেক বাকি রয়েছে। তবে ইতিমধ্য়েই বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) ঘিরে উত্তেজনা চরমে। অস্ট্রেলিয়ার মিডিয়া থেকে ভারতের ক্রিকেটমহল, সর্বত্রই চর্চা ভারত ও অস্ট্রেলিয়া, দুই যুযুধান প্রতিপক্ষের দ্বৈরথ নিয়ে। ২২ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট। পারথে বসবে প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) আসর। সেই ম্যাচের আগেই ভারতীয় দলের দিকে এল কড়া হুঁশিয়ারি।   

পারথের পিচ প্রস্তুতকারকে প্রথম টেস্টের পিচ সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, 'এটা অস্ট্রেলিয়া, এটা পারথ। আমাদের দলের জন্য আমি ভাল গতি, বাউন্স, ক্যারিসমৃদ্ধ এক পিচ তৈরি করছি। যদি সবটা ঠিকঠাক থাকে, তাহলে গত বছরের মতো একেবারে একরকমের পিচ তৈরি করতে চাই।' গত বছর পারথে প্রবল বাউন্স এবং গতি সহায়ক একটি পিচে পাকিস্তান মাত্র ৮৯ রানে অল আউট হয়ে যায়। স্টিভ স্মিথ, উসমান খাওয়াজারাও আঘাত পান। কিন্তু শেষমেশ ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার সিংহভাগ পিচই ড্রপ ইন। পারথের এই পিচও তেমনই ড্রপ ইন পিচ। সেপ্টেম্বর থেকে এই পিচ প্রস্তুত করা হয়েছে এবং গত মাসেই নাকি পারথের নতুন স্টেডিয়ামে এই পিচ বসানোও হয়েছে। পারথে ২০১৮-১৯ মরশুম পর্যন্ত যে মাঠে খেলা হত। সেই ওয়াকাকে বিশ্বের দ্রুততম পিচ বলা গণ্য় করা হত। এই নতুন মাঠের পিচও যে অনেকটা সেরকমই হতে চলেছে, তা বলাই বাহুল্য।

পারথের এই ম্যাচের আগে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছে গিয়েছে। ভারতীয় দলের প্রখম ক্রিকেটার হিসাবে সবার আগে অজ়িভূমে পৌঁছন বিরা কোহলি। সেখানে তিনি সমেত ভারতীয় দলের অনেকেই অনুশীলনও শুরু করে দিয়েছেন। বাইরে থেকে যাতে অনুশীলনের কিছু দেখা না যায়, সেই কারণেই কালো কাপড়ে অনুশীলনের স্থান সংলগ্ন গ্রিল সম্পূর্ণভাবে ঢেকে ফেলা হয়েছে। গোটা মাঠেই লকডাউনের পরিস্থিতি। শুধু সাধারণ জনগণের থেকে আড়াল করাই নয়, অনুশীলনের যাতে কোনও ফুটেজ বাইরে না যায়, সেই কারণে মাঠকর্মীদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ফোনের ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।

এবার শুধু সিরিজ় শুরুর অপেক্ষা। দুই শক্তিধর দেশের মধ্যে যে এক কড়া টক্কর অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অবশেষে প্রত্যাবর্তন, বাংলার হয়ে রঞ্জিতে মাঠে নামছেন মহম্মদ শামি 

সেরা শিরোনাম

Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
Bengal vs Delhi Day 2 Lunch: অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget