এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: পিছিয়ে থাকলেও হার মানবে না ভারত, অ্যাডিলেডে প্রথম দিনশেষে স্পষ্ট বার্তা ভারতীয় সহকারী কোচের

IND vs AUS 2nd Test: অ্যাডিলেডে প্রথম দিনের খেলা শেষে ভারতের হাতে মাত্র ৯৪ রানের লিড অবশিষ্ট রয়েছে।

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম দিনশেষে ভারতীয় দলের দখলে মাত্র ৯৪ রানের লিড রয়েছে। অপরদিকে, অস্ট্রেলিয়ার হাতে এখনও নয় উইকেট অবশিষ্ট রয়েছে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ম্যাচে খানিকটা পিছিয়েই রয়েছে বলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন। ভারতীয় সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও এই বিষয়ে সহমত। তবে তিনি একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছেন, যে ভারতীয় সহজে হার মানে না, হাল ছাড়ে না।

প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র ১৮০ রানে অল আউট হয়ে যাওয়ার পর বোলাররা নতুন বলে মাত্র একটিই সাফল্য পেয়েছে। তাই স্বাভাবিকভাবেই চাপে টিম ইন্ডিয়া। তবে দলের সাজঘরে গিয়ে ক্রিকেটারদের বার্তা দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। এই বিষয়ে দিনশেষে সাংবাদিক সম্মেলনে টেন দুশখাতে বলেন, 'আমার মনে হয় না এই দলের সাজঘরে গিয়ে কোচেদের খেলোয়াড়দের ভাল পারফর্ম করার কথা বলার কোনও প্রয়োজন আছে। এই দলের সকলেরই আত্মমর্যাদা রয়েছে এবং সকলেই নিঃসন্দেহে এখানে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর।'

টেন দুশখাতে আরও যোগ করেন, 'আমার মতে আমরা ম্যাচে আপাতত খানিকটা পিছিয়েই রয়েছি। তবে একচুলও জমি ছাড়ব না এবং নিঃসন্দেহেই এই দল হার মানবে না।' ভারতীয় দলের হয়ে পারথের প্রথম টেস্টের মতোই এই টেস্টেরও প্রথম ইনিংসে ফের একবার লড়াকু এক ইনিংস খেললেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ৫৪ বলে ৪২ রান আসে তাঁর ব্যাট থেকে। টেন দুশখাতের মতে নীতীশের নিঃসন্দেহে এখনও প্রচুর উন্নতি করতে হবে, তবে তিনি এখনও পর্যন্ত যেটুকু খেলেছেন, তাতে নীতীশ যে প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই, সেই বিষয়ে নিশ্চিত টেন দুশখাতে।

'এখনও ওকে নিয়ে আরকেটু কাজ করা বাকি। এখনও ও পরিপক্ক নয়। তবে ২১ বছরের এক বাচ্চা হিসাবে তিন ইনিংসে যে ভাবে ও ব্যাট করেছে তা প্রশংসনীয় এবং সাত নম্বরে ওকে ব্যাক করাটা যুক্তিযুক্তও। ওয়াশিকে (ওয়াশিংটন সুন্দর) খেলানো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, তবে ও এইটুকু সময়ে যা যা করণীয় সবটাই করেছে এবং আমরা নিশ্চিত যে ও অনেক উপরে উঠবে।' বলেন ভারতীয় সহকারী কোচ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: জন্মদিনেই কপিল, জাহিরের বিশেষ তালিকায় নাম লেখালেন যশপ্রীত বুমরা 

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget