এক্সপ্লোর

Boxing Day Test: নিলামে ইতিহাস গড়েছেন, এবার বক্সিং ডে টেস্টে ইনিংসে ৫ উইকেট গ্রিনের

Aus vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিনেই ৫ উইকেট তুলে নিলেন গ্রিন। পুরনো বলে দুর্দান্ত পারফর্ম করলেন গ্রিন।

মেলবোর্ন: সময়টা দারুণ যাচ্ছে ক্যামেরন গ্রিনের। এবারই প্রথম আইপিএলে খেলতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে (Cameron Green)। মুম্বই ইন্ডিয়ান্স সাড়ে ১৭ কোটি টাকায় দলে নিয়েছে তাঁকে। আইপিএলের ইতিহাসে অজি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক দর পেয়েছেন গ্রিন। এবার বক্সিং ডে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তরুণ এই অলরাউন্ডার। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিনেই ৫ উইকেট তুলে নিলেন গ্রিন। পুরনো বলে দুর্দান্ত পারফর্ম করলেন গ্রিন। তাঁকে যোগ্য সহায়তা দিলেন স্টার্ক, লিয়ঁ। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে যায়। 

দক্ষিণ আফ্রিকা যে পাঁচ ব্য়াটার গ্রিনের শিকার, তাঁরা হলেন- দে ব্রুইন, ভেরেইনে, মার্কো ইয়েনসেন, রাবাডা ও এনগিডি। দক্ষিণ আফ্রিকার ২ ব্যাটার ইয়েনসেন ও ভেরেইনে একমাত্র অর্ধশতরানের ইনিংস খেলেন। মূলত সেই জন্যই দুশোর দোরগোড়া পর্যন্ত যেতে পেরেছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

উল্লেখ্য, আইপিএল নিলামে মুম্বই দলে নিয়েছে গ্রিনকে। এর আগে প্যাট কামিন্স ছিলেন সর্বাধিক দর পাওয়া অজি ক্রিকেটার। তাঁকে টেক্কা দিয়ে দিলেন গ্রিন। নিলামের ইতিহাসে সর্বাধিক দর পেয়েছেন স্যাম কারান। তাঁকে সাড়ে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে পঞ্জাব কিংস। 

এদিন ভেরেইনে ও মার্কো ইয়েনসেন মিলে ১১২ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, সেই পার্টনারশিপ ভেঙে দেন গ্রিন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান বোর্ডে তুলেছে অস্ট্রেলিয়া। নিজের ১০০ তম টেস্ট খেলতে নেমে দিনের শেষে ৩২ রানে অপরাজিত রয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ০ ও ৩ রানের ইনিংস খেলেন। তিন বছর ধরে টেস্টে শতরান নেই ওয়ার্নারের। বক্সিং ডে টেস্টে কি পারবেন তিনি সেঞ্চুরি করতে?

নিজের ১০০তম টেস্ট খেলার আগে ওয়ার্নার বলেছেন 'পারথ টেস্টে খেলতে নামার আগে আমার মানসিক অবস্থা একেবারেই ভাল ছিল না। যে জায়গায় আমার মানসিকভাবে আমার থাকার কথা ছিল সেই জায়গাতে ছিলাম না। ১০০ শতাংশ মানসিকভাবে ক্রিকেটের প্রতি আমি মনোযোগ দিতে পারিনি। ফলে ওই সময়টা আমার জন্য বেশ কঠিন ছিল।'

আরও পড়ুন: বারবার ব্রাত্য, স্য়ামসনের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ওপেনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget