এক্সপ্লোর

CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!

Former TMC MLA Arrested: গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক। জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল সুজয় হাজরাকে।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন শাসক দলের একের পর এক নেতা-মন্ত্রীর কুকীর্তি প্রকাশ্যে আসছে। কড়া পদক্ষেপ করছে পুলিশ, প্রশাসন।

শনিবার রাতে গ্রেফতার হলেন আরও এক প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক। খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। শালবনি থানায় সুজয় হাজরার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছিল। জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল সুজয় হাজরাকে। গত বিধানসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে বিজেপির শঙ্কর কুমার গুছাইতের কাছে ৩৮,৭৪৭ ভোটে হেরে যান তিনি।

তবে সুজয় হাজরা গ্রেফতার হতেই বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-তে তোলপাড় শুরু হয়েছে। কারণ, সুজয় হাজরা শুধু তৃণমূলের বিদায়ী বিধায়ক কিংবা পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতিই নন, তিনি সিএবির জেলা কোচিং কমিটির চেয়ারম্যান। যে কমিটিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারও। অসিতকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। এবার সুজয়কেও গ্রেফতার করা হল। সিএবি-র একটি কমিটি থেকে দুজন গ্রেফতার হচ্ছে, এমন লজ্জাজনক নজির সংস্থার ইতিহাসে নেই। সিএবি-র গত বার্ষিক সাধারণ সভার পরে অ্যাপেক্স কাউন্সিলের যে বৈঠকে সাব কমিটি তৈরি হয়েছিল, সেখানে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান করা হয়েছিল সুজয়কে। অসিত ছিলেন কমিটি মেম্বার। তবে সিএবি-র ওয়েবসাইটে এখন যে তালিকা রয়েছে, সেখানে অসিতের নাম নেই দেখে অনেকে হতবাক।

সিএবি-র একাংশ ক্ষোভে ফুঁসছে সুজয় যেভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গতবারের এজিএমে এসেছিলেন, তা নিয়ে। নিয়ম হচ্ছে, প্রত্যেকটি জেলা সংস্থা থেকে প্রতিনিধি হিসাবে কে সিএবি-র বার্ষিক সাধারণ সভায় আসবেন, তা নির্ধারিত হয় সেই জেলা সংস্থার অভ্যন্তরীণ বৈঠকে। সিএবি-র পাঠানো ফর্মে প্রতিনিধির নাম লিখে তাতে জেলা সংস্থার সচিব ও প্রেসিডেন্টের সই করিয়ে জমা দিতে হয়। সাধারণ দস্তুর হচ্ছে, জেলা সংস্থার সচিবই সিএবি এজিএমে আসেন। তবে গতবার সেটা নিয়েই হয় নাটক।

পুরো ঘটনাটি জানালেন মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্জিত তরৈ। এবিবি লাইভ বাংলাকে মোবাইল ফোনে তিনি অভিযোগ করলেন, 'গতবার সিএবি-র বার্ষিক সাধারণ সভার আগে আমাদের বৈঠকে ঠিক হয়, আমিই মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করব। সেই মতো ফর্ম ফিল আপ করে নির্ধারিত সময়ে প্রতিনিধি মারফত তা সিএবি-তে পাঠাই। কিন্তু সিএবি-র হেড ক্লার্ক সেটি নিতে অস্বীকার করেন। আমার প্রতিনিধিকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর আমাদের ফের বৈঠক হয়। সেখানে সুজয় হাজরা জানান, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আমি নই, সিএবি এজিএমে সুজয় যাবেন। আমি পিছিয়ে আসতে বাধ্য হই।'

ময়দানের একাংশের অভিযোগ, সিএবি-র গত বার্ষিক সাধারণ সভায় যে রাজনৈতিক প্রভাব কতটা তফাত গড়ে দিয়েছিল, সুজয় হাজরার ঘটনা তার বড় প্রমাণ। কিন্তু একজন বিধায়ককে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান করা হল কেন? কেনই বা সেই সময়কার আর এক তৃণমূল বিধায়ককে কমিটিতে রাখা হয়েছিল? সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস বললেন, 'জেলা সংস্থা কাকে প্রতিনিধি করে পাঠাবে সেটা তাদের ব্যাপার। আর কমিটিতে প্রতিনিধিদের রাখাই দস্তুর।' কিন্তু জেলা কোচিং কমিটিতে অক্রিকেটীয় লোক কোন যুক্তিতে? সংস্থার গঠনতন্ত্র কী বলছে? সঞ্জয় বলছেন, 'শুধুমাত্র ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির ক্ষেত্রে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা তিনজনকে রাখতে হয়। বাকি কোনও কমিটির ক্ষেত্রে এরকম নিয়ম নেই।'

কিন্তু জেলা কোচিং কমিটিতে দুই তৃণমূল বিধায়ককে কেন রাখা হয়েছিল? কোন মাপকাঠিতে? সদুত্তর নেই। সিএবির প্রাক্তন এক পদাধিকারী তথা সদস্য অবশ্য তীব্র কটাক্ষের সুরে বললেন, 'মাপকাঠি তো একটাই। ধমকে চমকে যে ভোট ম্যানেজ করতে পারবে, সিএবি-র এজিএমে রিগিং করতে পারবে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনও নির্দিষ্ট ব্যক্তির সুবিধা করে দিতে পারবে, সেই প্রাইজ পোস্টিং পাবে বিভিন্ন কমিটিতে। আর যিনি মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে আসবেন বলে নিয়মমাফিক কাগজ জমা করতে পাঠিয়েছিলেন, সেটা সিএঅবি-র কর্মী নিতে অস্বীকার করলেন কীভাবে? এই কাজ তো ইলেক্টোরাল অফিসারের। ইলেক্টোরাল অফিসার স্ক্রুটিনি করে যদি কারও ফর্ম বাতিল করতে চান, সেটা তাঁর এক্তিয়ার। এরকম কিছু হয়ে থাকলে তা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সামিল।'

জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, সেই জায়গায় কাকে আনা হতে পারে? সিএবি কোষাধ্যক্ষ বলছেন, 'এজিএম তো আর তিনমাসের মাথায়। তার আগে মনে হয় না আর কাউকে কমিটিতে আনা হবে। যা হবে বার্ষিক সাধারণ সভার পর।'

আরও পড়ুন: মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget