এক্সপ্লোর

ENG vs IND: হেডিংলেতে ঐতিহাসিক শতরান করার পর আইসিসির শাস্তির মুখে ঋষভ পন্থ

Rishabh Pant: আম্পায়ারদের সঙ্গে বল বদল করা নিয়ে ঝামেলায় জড়ান ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ।

লিডস: হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) সোমবার, ২৩ জুন ইতিহাস রচনা করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই শতরান হাঁকান তিনি। তবে তারপরেই তাঁকে শাস্তি দেওয়ার কথা ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ঠিক কী কারণে শাস্তি পেলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক?  

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ঘটনাটি ঘটে। ইনিংসের ৬১তম ওভারে ক্রিজে উপস্থিত ছিলেন বেন স্টোকস ও হ্যারি ব্রুক। সেই সময়ই পন্থকে আম্পায়ারের সঙ্গে বলের পরিস্থিতি নিয়ে বচসায় জড়াতে দেখা যায়। আম্পায়ার বল গজে পরীক্ষাক পর ওই বল বদল করতে অস্বীকার করেন। রাগে গজগজ করতে করতে পন্থ বল আম্পায়ারদের সামনেই মাটিতে ছুঁড়ে ফেলেন। এই ঘটনার জেরেই শাস্তি পেলেন পন্থ।

 

 

আইসিসির তরফে নিয়মবিধির ২.৮ ধারা লঙ্ঘন করার জন্য পন্থকে দোষী সাব্যস্ত করা হয়। আন্তর্জাতিক কোনও ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে ক্রিকেটারদের এই ধারায় অভিযুক্ত করা হয়।  এই দোষের জেরে খেলোয়াড়ের ৫০ শতাংশ বেতন কাটা হয় এবং এক বা দুই ডেমেরিট পয়েন্ট শাস্তিস্বরূপ দেওয়া হয়। ২৪ মাসে পন্থের এটাই প্রথম দোষ। পন্থের নামের পাশে তাই এক ডেমেরিট পয়েন্ট যোগ করা হয়। 

প্রথম টেস্টের তৃতীয় দিনের এই ঘটনার পর অনফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফনি ও পল রাইফেল পন্থের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তৃতীয় আম্পায়ার শাহিদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নসও তাদের সঙ্গ দেন। এই অভিযোগের পরেই পন্থকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পন্থের এই শাস্তি ঘোষণা করেন। তবে এই নিয়ে কোনও শুনানি হয়নি কারণ পন্থ নিজের দোষ মেনে নিয়েছেন।

তবে পন্থ কিন্তু সোমবার নিজের ব্যাট হাতে হেডিংলেতে উপস্থিত সকল জনগণের মনোরঞ্জন করলেন। প্রথম ইনিংসে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। টেক্কা দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। 

দ্বিতীয় ইনিংসে ১৩০ বলে সেঞ্চুরি পূরণ করেন পন্থ। ভারতের প্রথম উইকেট কিপার ব্য়াটার হিসেবে একটি টেস্টের দুটো ইনিংসেই শতরান হাঁকানোর নজির গড়লেন ঋষভ পন্থ। এছাড়াও ২০১৪ সালে অ্য়াডিলেডে বিরাট কোহলির দুই ইনিংসে সেঞ্চুরির পর এই প্রথমবার কোনও ভারতীয় ব্যাটার যিনি টেস্টের দুটো ইনিংসেই শতরান হাঁকালেন। শতরান হাঁকানোর পরই চালিয়ে খেলা শুরু করেন পন্থ। যার জন্য তাঁর উইকেটও খোয়াতে হয়। ১৪০ বলে ১১৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। নিজের ইনিংসে ১৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবেও টেস্টে এক ম্য়াচে আড়াইশো বা তার বেশি রান করলেন পন্থ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget