এক্সপ্লোর

Champions Trophy 2025: পাকিস্তানের বুকে বেজে উঠেছিল ভারতের জাতীয় সঙ্গীত! আইসিসি-র কাছে জবাবদিহি চাইল পিসিবি

Indian National Anthem: অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে আচমকাই বেজে ওঠে জন গণ মন। তাতেই হইচই পড়ে যায়। 

লাহৌর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (Australia vs England) ম্যাচের আগে পাকিস্তানের মাটিতে বেজে উঠেছিল ভারতের জাতীয় সঙ্গীত (Indian National Anthem)। পাকিস্তান যে বিষয়টি ভালভাবে নেয়নি, তা পরিষ্কার করে দিল। কারণ, আইসিসি-র কাছে জবাবদিহি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে শনিবার ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত ঠিক সময়েই বাজে। সমস্যা হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের সময়। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে আচমকাই বেজে ওঠে জন গণ মন। তাতেই হইচই পড়ে যায়। 

জানা গিয়েছে, গোটা ঘটনায় অখুশি পিসিবি। দায় চাপানো হচ্ছে আইসিসি-র ঘাড়ে। পিসিবি-র এক কর্তা বলেছেন, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি-র টুর্নামেন্ট, জাতীয় সঙ্গীতের প্লে লিস্টও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাই জোগান দেয়। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্বও আইসিসি-র। পাকিস্তানে ভারত কোনও ম্যাচই খেলছে না। তারপরেও পাকিস্তানের মাঠে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হল, তা জানতে চেয়েছে পিসিবি।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মধ্যেই মাঠ ছাড়লেন তারকা! মাথায় হাত ভারতের ক্রিকেটপ্রেমীদের

আইসিসি যদিও জানিয়েছে, পুরোটাই প্রযুক্তিগত সমস্যা। এ নিয়ে দুবার আইসিসি-র কাছে জবাবদিহি চাইল পিসিবি। এর আগে দুবাইয়ে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে অফিশিয়াল ব্রডকাস্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। মনে করিয়ে দেওয়া যাক, আইসিসি চেয়ারম্যান এখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি সাত দেশের জাতীয় পতাকা থাকলেও ভারতের পতাকা ছিল না । সেই নিয়ে বিস্তর বিতর্কও হয়। আবার সেই পাকিস্তানেরই আর এক স্টেডিয়ামে হঠাৎই বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। ঘটনাটি ঘটে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচ শুরুর আগে । নবনির্মিত গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ।

ম্যাচে টসের পর খেলা শুরুর ঠিক আগে নিয়ম করে দুই প্রতিযোগী দলের জাতীয় সঙ্গীত বাজানো হয় । ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া (AUS vs ENG), দুই দলেরই তারকা ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গাইতে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন । জস বাটলারদের জাতীয় সঙ্গীত সঠিকভাবেই বাজে । তারপর স্টিভ স্মিথদের জাতীয় সঙ্গীতের বদলে স্টেডিয়ামে বেজে ওঠে ভারতীয় জাতীয় সঙ্গীত 'জন গণ মন' ।

আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দলের সেরা পেস অস্ত্র! দেখেই জয়ধ্বনি জনতার

সেরা শিরোনাম

NZ vs IND: চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
Kapil On Siraj: 'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
AUS vs NZ: ১৫ বছর, ১৪৫ ম্য়াচ শেষে প্রথমবার, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না কিংবদন্তি স্পিনার
১৫ বছর, ১৪৫ ম্য়াচ শেষে প্রথমবার, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না কিংবদন্তি স্পিনার
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget