এক্সপ্লোর

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়েছে দল, দায় নিয়ে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ছেন জস বাটলার

England Cricket Team: ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের অবসেরর পর ২০২২ সালের জুনে অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাটলার।

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়টা ইংল্যান্ড দলের জন্য খুব একটা ভাল কাটছে না। দিনকয়েক আগেই ভারতীয় দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় হেরেছিল ইংল্যান্ড। ওয়ান ডেতে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ইংরেজদের। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025) প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে তারা। এই পরপর ব্যর্থতার দায় নিয়ে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন জস বাটলার (Jos Buttler)।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি সরকারিভাবে নিজের অধিনায়কত্ব পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে দেন জস বাটলার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। এই ম্যাচই অধিনায়ক হিসাবে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন বাটলার। ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছে। আফগানদের বিরুদ্ধে দলের হতাশাজনক পরাজয়ের পর ইংল্যান্ড প্রাক্তন মাইকেল অ্যাথারটনের তীব্র সমালোচনার মুখে পড়েন বাটলার। তারপরে এই সিদ্ধান্ত নিলেন তিনি।

বাটলার এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, 'আমি ইংল্যান্ড অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য এবং অবশ্যই দলের জন্য সঠিক সিদ্ধান্ত বলেই আমার মনে হয়। আশা করছি এরপর যে আসবে, সে ব্যাজ় (ব্র্যান্ডন ম্যাকালাম)-র সঙ্গে মিলে দলকে কাঙ্খিত সাফল্য় এনে দিতে পারবে।'

 

ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের অবসেরর পর ২০২২ সালের জুনে অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাটলার। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়। তবে তারপর থেকেই নাগাড়ে তিন আইসিসি ইভেন্টে ইংল্যান্ডের ব্যর্থতা বাটলারকে সমালোচনার মুখে ফেলে দেয়। এবার সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জস। 

আফগানিস্তানের বিরুদ্ধে পরাজয় বাটলারের বিদায়ের অন্যতম কারণ। এই আফগানিস্তানের সাফল্যের জন্য কিন্তু অনেকেই কৃতিত্ব দিচ্ছেন ইউনুস খানকে। আফগানিস্তান চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের পারফরম্যান্সে নজর কেড়েছে। অনেকেই মনে করছেন ইউনিস খান অভিজ্ঞ এবং ঘরোয়া পরিবেশ সম্পর্কে অবগত হওয়ায় তিনি আফগানিস্তানের সাফল্যে বড় ভূমিকা পালন করেছে। ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে আফগানরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লড়াই চালাচ্ছে। অথচ ইউনুসেরই দেশ পাকিস্তান কিন্তু এক ম্যাচও না জিতে টুর্নামেন্ট থেকে ছিটকেই গিয়েছে। পাকিস্তানের আরেক প্রাক্তনী রশিদ লতিফের দাবি ইউনুস নাকি পাকিস্তানের প্রস্তাব নাকচ করে আফগানদের মেন্টর হওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। এই সিদ্ধান্ত যে সাফল্য এনে দিয়েছে, তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে বিরাট মাইলফলকের দোরগোড়ায় কোহলি, 'কিং'-র প্রশংসায় সতীর্থ থেকে প্রতিপক্ষ

সেরা শিরোনাম

Kapil On Virat: '১০ বছর পর অনুশোচনা হবে বিরাটের', কেন হঠাৎ এমন মন্তব্য কিংবদন্তি কপিল দেবের?
'১০ বছর পর অনুশোচনা হবে বিরাটের', কেন হঠাৎ এমন মন্তব্য কিংবদন্তি কপিল দেবের?
IPL 2027: শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
Rajat Patidar: কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
Bengal vs Chandigarh: ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget