এক্সপ্লোর

Champions Trophy 2025: বিরাট ধাক্কা খেল পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও ক্ষতির আশঙ্কা?

Pakistan Cricket Board: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আয়োজক দেশ তারা। অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে গত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের।

করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আয়োজক দেশ তারা। অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে গত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের। তবে পাকিস্তানের দুর্গতির সেখানেই শেষ নয়। টুর্নামেন্ট আয়োজন করেও লাভের মুখ দেখার সুযোগ নেই পাক ক্রিকেট বোর্ডের। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে বিরাট অঙ্কের লাভের আশায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই লাভের অঙ্ক এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই প্রকৃতি বাদ সেধেছে। বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচ। সেই দুই ম্যাচের টিকিটের দাম ফেরাতে হচ্ছে পিসিবি-কে। আইসিসির নিয়ম মেনে ওই দুই ম্যাচের টিকিটের দাম সমর্থকদের ফেরাবে পিসিবি। ফলে পাকিস্তানের লাভের অঙ্ক অনেকটাই কমে যাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির জন্য তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে একটা বলও খেলা হয়নি। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে খেলা শুরু হলেও বৃষ্টির জন্য ম্যাচ শেষ হয়নি। তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইসিসি-র নিয়ম অনুযায়ী যে ম্যাচগুলিতে একটা বলও খেলা হয়নি, সেগুলির টিকিটের দাম সমর্থকদের ফেরত দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম ফেরত দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই মতো বিজ্ঞপ্তিও দিয়েছে পাক বোর্ড। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দাম অবশ্য ফেরাতে হচ্ছে না, যেহেতু ম্যাচটি শুরু হয়েছিল।

আরও পড়ুন: অবিশ্বাস্য ক্যাচে আউট কোহলি, গ্যালারিতে মাথায় হাত স্ত্রী অনুষ্কার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের পুরো দাম ফেরত দেওয়া হবে। তবে রয়েছে শর্ত। দাম ফেরত পেতে টিকিটটি সঙ্গে থাকতে হবে। এছাড়া নির্দিষ্ট দিনে পাক বোর্ডের কিয়স্ক থেকে সশরীরে এসে টিকিটের দাম ফেরত নিতে হবে। এমনকী, একজনের টিকিটের দাম অন্য কাউকে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে পিসিবি-র তরফে। কবে ফেরত দেওয়া হবে টিকিটের দাম? ১০ থেকে ১৪ মার্চ এ জন্য বিশেষ কিয়স্ক খুলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: আইপিএল বয়কটের ডাক! গোটা বিশ্বকে ভারতের বিরুদ্ধে একজোট হতে বলছেন পাকিস্তানের কিংবদন্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
Rohit Sharma Retirement: সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget