এক্সপ্লোর

County Championship: কাউন্টি চ্যাম্পিয়নশিপে আরও এক ভারতীয় ক্রিকেটার, এবার সারের হয়ে সই করলেন গুজরাত টাইটান্সের সাই

County Championship: বিভিন্ন কাউন্টি দল ঈশান, খলিল আমেদ, তিলক বর্মাদের সই করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নতুন ক্রিকেটার।

নয়াদিল্লি: বর্তমানে গ্রীষ্মকালীন ইংল্যান্ডে যেমন ভারতীয় ক্রিকেট দল ইংরেজদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে, তেমনই ঈশান কিষাণের মতো বহু ভারতীয় তারকাও ইংল্যান্ডে খেলছেন। তাঁরা জাতীয় দলের হয়ে মাঠে না নামলেও, বিভিন্ন কাউন্টি দল যুজবেন্দ্র চাহাল, খলিল আমেদ, তিলক বর্মাদের সই করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নতুন ক্রিকেটার।

গুজরাত টাইটান্স তথা তামিলনাড়ুর সাই কিশোরকে (Sai Kishore) চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের (County Championship) দুই ম্যাচের জন্য সই করল সারে। টাইটান্সের হয়ে আইপিএলে খেলার পর কিশোর টিএনপিএলে মাঠে নেমে দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেন। তিনি তামিলনাড়ুর অধিনায়কও বটে। বাঁ-হাতি বোলিং অলরাউন্ডারের প্রথম শ্রেণির রেকর্ডও বেশ ভাল। তিনি ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৩.৫ গড়ে ১৯২টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে সর্বাধিক ৮১ রানসহ মোট ৭৯২ রান করেছেন তিনি।

কিশোর জুলাই ২২ থেকে ২৫ পর্যন্ত ইয়ার্কশায়ারের বিরুদ্ধে এবং ২৯ জুলাই থেকে ১ অগাস্ট ডারহামের বিরুদ্ধে আরেক অ্যাওয়ে ম্যাচে সারের হয়ে মাঠে নামার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন দলের হয়ে সই করে উচ্ছ্বসিত সাই এক বিবৃতিতে বলেন, 'পরের দুই কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্য়াচের জন্য সারেতে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। সারে গোটা বিশ্বের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী ক্লাব, যাদের সেট আপের বিষয়ে আমি বিভিন্ন ব্যক্তির থেকে দারুণ সব কথাবার্তা শুনেছি।'

সারের হাই-পারফরম্যান্স পরামর্শদাতা তথা ইংল্য়ান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালেক্স স্টুয়ার্ট বলেন, 'পরবর্তী দুই কোকাবুরা ম্যাচের জন্য অত্যন্ত প্রতিভাবান সাই কিশোরকে আমাদের দলে যোগ করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি ভারতীয় ক্রিকেটের না না সম্মানীয় ব্যক্তিদের থেকে যতটা শুনেছি, সবাই ওর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। চারদিনের ম্য়াচে তামিলনাড়ুর হয়ে ওর রেকর্ড বেশ ভাল এবং ও নিজের সঙ্গে দলে নিজের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাটাও যুক্ত করবে।'

 

সারের এই দুই ম্যাচ কিন্তু ডিউকস নয়, কোকাবুরা বলে খেলা হবে। সেই দুই ম্যাচেই ভাল পারফর্ম করতে মরিয়া হবেন কিশোর। সম্প্রতি তাঁর বদলে হর্ষ দুবের, মানব সুতাররা ভারতীয় 'এ' দলে সুযোগ পেয়েছেন। এমন পরিস্থিতি লাল বলের ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণে মরিয়া হয়েই সম্ভবত কাউন্টি ক্রিকেটকে বেছে নিলেন কিশোর।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget