এক্সপ্লোর

Big Bash League: ভারতে আয়োজিত হতে চলেছে বিগ ব্যাশ? বিসিসিআইয়ের অনুমতি কি মিলবে ক্রিকেট অস্ট্রেলিয়ার?

Cricket Australia: ক্রিকেট অস্ট্রেলিয়ার ২ প্রতিনিধি দলই ভারতে এসেছিলেন। জানা গিয়েছে যে প্রতি মরশুমেই বিগ ব্যাশের একটি বা দুটো ম্য়াচ যদি ভারতের মাটিতে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

চেন্নাই: বিগ ব্যাশের (Big Bash) নতুন মরশুমের প্রথম ম্য়াচ কি ভারতের মাটিতে হতে চলেছে? অন্তত সম্ভাবনা কিন্তু তেমনই। সেক্ষেত্রে টুর্নামেন্টের প্রথম ম্য়াচটি হতে পারে চেন্নাইয়ে। এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও বলছে। ভেন্যু হিসেবে এম চিদাম্বরম স্টেডিয়ামের নাম উঠে আসছে। এই বিষয়ে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা এমনটাও জানিয়েছেন যে প্রাথমিক কথাবার্তা এগিয়েছে। এখন পুরোটাই নির্ভর করবে বিসিসিআইয়ের সবুজ সংকেত দেওয়ার ওপর।
 
সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অফ বিজনেস অপারেশনস ফিল রাগবি ও হেড অফ কম্পিটিশন ডেভেলপমেন্ট অ্য়ান্ড স্ট্র্যাটেজি মার্গট হার্লি ভারতে এসে রেকি করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ২ প্রতিনিধি দলই ভারতে এসেছিলেন। জানা গিয়েছে যে প্রতি মরশুমেই বিগ ব্যাশের একটি বা দুটো ম্য়াচ যদি ভারতের মাটিতে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
 
ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ ছিল রবিচন্দ্রন অশ্বিনের সামনে। সিডনি থান্ডারের হয়ে মাঠেও নামতেন গত মরশুমে। কিন্তু মরশুম শুরুর আগে আচমকাই হাঁটুর চোটের জন্য নাম তুলে নিয়েছিলেন তারকা প্রাক্তন ভারতীয় অফস্পিনার।
 
গত গ্রীষ্মে বিগ ব্যাশের ফাইনালে মোট ৫৫,০১৮ জন দর্শক মাঠ ভরিয়েছিলেন। অপটাস স্টেডিয়ামে ফাইনাল হয়েছিল। সেখানে পার্থ স্কচার্স খেতাব ঘরে তুলেছিল। তবে বিগ ব্যাশের আগামী মরশুমে কিছুটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ অস্ট্রেলিয়া আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পাঁচ ম্য়াচে টেস্ট সিরিজ খেলবে ভারতের মাটিতে। তার ফলে যে যে প্লেয়ার অস্ট্রেলিয়ার জার্সিতে ভারতের মাটিতে খেলতে নামবেন, তাঁরা বিগ ব্যাশে শেষের দিকে তাঁদের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন না।
 
গত বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের জার্সিতে বেশ নজর কেড়েছিলেন স্টিভ স্মিথ। ৬ ইনিংসে ২৯৯ রান করেছিলেন তিনি। এছাড়াও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুরন্ত সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। 
 
বিগ ব্যাশ লিগের ম্য়াচ ভারতের মাটিতে করাতে হলে স্পনসর থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয়ে বাধা অতিক্রম করতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তাই এখনই এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগেও বিগ ব্য়াশের ম্যাচ অস্ট্রেলিয়ার বাইরে আয়োজনের বিষয়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু কোনও আলোচনাই ফলপ্রসূ হয়নি। তাই এবার ভারতের মাটিতে আদৌ এই টুর্নামেন্টের কোনও ম্য়াচ হয় কি না তা দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget