এক্সপ্লোর

CWC 2023: ডেঙ্গির প্রভাব এবার কমেন্ট্রিবক্সেও, ভারত-পাকিস্তান ম্যাচে নেই তারকা ধারাভাষ্যকার

ODI World Cup 2023: তাঁর অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নেওয়ায় তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানাতে ভোলেননি তারকা ধারাভাষ্যকার।

মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবারই আমদাবাদের নরেন্দ্র মোদি দুই চিরপ্রতিদন্দ্বী একে অপরের বিরুদ্ধে মাঠে নেমে পড়বে। বিশ্বকাপে (ODI World Cup 2023) মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। তবে সেই ম্যাচে তারকা ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে দেখা যাবে না। ডেঙ্গির কবলে পড়েছেন হর্ষ ভোগলে (Harsha Bhogle)।

'ভয়েস অফ ক্রিকেট' নামে পরিচিত হর্ষ ভোগলে নিজেই নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ তাঁর ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি জানান যে ডেঙ্গি কারণে তিনি অত্যন্ত দুর্বল এবং তাঁর ইমিউনিটিও অনেকটা কমে যাওয়ায় তিনি ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দিতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে ব্রডকাস্ট কর্মী এবং তাঁর সহকর্মীরা ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয়ার্ধে বাড়তি দায়িত্ব নেওয়ায় তাঁদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি হর্ষ। 

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, '১৪ তারিখ ভারত-পাকিস্তানের ম্যাচে উপস্থিত থাকতে না পারায় আমি খুবই হতাশ। আমার ডেঙ্গি হয়েছে এবং তার ফলে আমি দুর্বল হয়ে পড়েছি, ইমিউনিটিও কমে গিয়েছে, যার ফলে এই ম্যাচে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব নয়। আশা করছি ১৯ তারিখের ম্যাচে আমি ফিরতে পারব। আমার সহকর্মী এবং ব্রডকাস্ট কর্মীরা খুবই সহায়তা করছেন, আমার জন্য ওদের বাড়তি চাপ নিতে হচ্ছে। আমি সামনাসামনি দেখা করে ওদের সকলকে ধন্যবাদ জানানোর জন্য মুখিয়ে রয়েছি।' 

 

ভারতীয় দল বৃহস্পতিবার, ১৯ অক্টোবর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে। সেই ম্যাচেই কমেন্ট্রি বক্সে ফেরার কথা জানিয়েছেন হর্ষ ভোগলে। তবে সেই ম্যাচের আগে আপাতত শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২২ গজের লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চার দশকের পরিষেবার প্রতিদান, সাজঘর সহায়ককে জার্সি উপহার দিল টিম ইন্ডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget