এক্সপ্লোর

ODI World Cup 2023: চার দশকের পরিষেবার প্রতিদান, সাজঘর সহায়ককে জার্সি উপহার দিল টিম ইন্ডিয়া

CWC 2023: টিম ইন্ডিয়ার তারকাদের সই করা বিশেষ জার্সি বিনোদ কুমারের হাতে তুলে দেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

নয়াদিল্লি: চার দশক ধরে নিষ্ঠাভরে নিজের কাজ করে চলেছেন বিনোদ কুমার। এবার সেই পরিষেবার প্রতিদান পেলেন বিনোদ। অরুণ জেটলি স্টেডিয়ামের (Arun Jaitley Stadium) সাজঘর সহায়ক বিনোদ কুমারের হাতে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি উপহার দেওয়া হল ভারতীয় ক্রিকেট দলের তরফে।

রাজধানী নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবাপর, ১১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচের পরেই সাজঘরে বিনোদ কুমারের হাতে এক বিশেষ জার্সি তুলে দেওয়া হয় টিম ইন্ডিয়ার তরফে। আফগানিস্তান ম্যাচই সাজঘর সহায়ক হিসাবে বিনোদের শেষ দিন ছিল। সেইদিনেই তাঁর চার দশকের পরিষেবাকে সম্মান জানাতে এক সই করা জার্সি টিম ইন্ডিয়ার তরফে উপহার দেওয়া হয়। টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং নয়াদিল্লির ঘরের ছেলে বিরাট কোহলি (Virat Kohli) তাঁর হাতে এই বিশেষ জার্সি তুলে দেন। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়। 

 

ম্যাচে ভারতীয় দল কিন্তু দুরন্ত পারফর্ম করে। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়ার দাপট অব্যাহত। আফগানদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। সৌজন্যে যশপ্রীত বুমরার বোলিং এবং অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং। বুমরার চার উইকেট আফগানদের ২৭২ রানে সীমাবদ্ধ রাখে। এরপর ব্যাট হাতে ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান রোহিত।

২৭৩ রান তাড়া করতে নেমে ১৫ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রোহিত শর্মা। একাই ১৩১ রানের ইনিংস খেললেন। অস্ট্রেলিয়া ম্যাচের পর আফগানিস্তানের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। এই ম্যাচ জয়ের ফলে পরপর ২ ম্যাচে বিশ্বকাপে জয় পেল ভারতীয় দল।  লক্ষ্য ছিল ২৭৩।  আগের ম্য়াচে ওপেনিং জুটি ফ্লপ করেছিল। গিল না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত-ঈশান জুটি। এই জুটিই সেদিন ব্য়র্থ হলেও এদিন ওপেনিং পার্টনারশিপে ১৫৬ রান তোলে ভারত। ঈশান ৪৭ রানে ফিরে গেলেও রোহিতকে থামাতে পারেননি আফগান বোলাররা। বিধ্বংসী মেজাজে অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করে মাত্র ৬৩ বলে শতরান পূরণ করেন ভারত অধিনায়ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতীয় শিবিরে সুখবর, পাকিস্তান ম্যাচের আগেই অনুশীলনে ফিরলেন শুভমন গিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget