এক্সপ্লোর

Dhanashree Verma: চাহালের সঙ্গে বিচ্ছেদের জল্পনা, নেটপাড়ায় প্রবল কটাক্ষের শিকার হয়ে অবশেষে মুখ খুললেন ধনশ্রী

Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

নয়াদিল্লি: স্বামী তথা তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের খবর শিরোনাম কেড়ে নিয়েছে। চারিদিকে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে প্রবল জল্পনা। এইসবের মধ্যেই অবশেষে মুখ খুললেন চাহাল-ঘরণী।

ধনশ্রী জানান সাম্প্রতিক সময়টা তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত চাপের কেটেছে। ধনশ্রীর দাবি এইসব কিছুই ভুয়ো খবর এবং তাতে তাঁর গোটা পরিবারেরই ক্ষতি হচ্ছে। তিনি বলেন, 'বিগত কয়েকদিন আমার এবং আমার পরিবারের জন্য সময়টা খুবই কঠিন গিয়েছে। যেটা সবথেকে হতাশাজনক হল সেটা হল বিস্তর ভুলভাল লেখা হচ্ছে, যা সত্যি ঘটনাগুলি থেকে অনেকটাই দূরে। ট্রোলরা আমার চরিত্র বিচার করছে। আমি প্রচুর খাটা খাটনি করে সততা সঙ্গে আমার পরিচয় তৈরি করেছি।'

তিনি আরও যোগ করেন যে তাঁর চুপ থাকার কারণ দুর্বলতার পরিচয় নয়। 'আমার চুপ থাকাটা আমার দুর্বলতার পরিচয় নয়, শক্তির পরিচয়। নেতিবাচক জিনিসপত্র তো খুব সহজেই অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে অন্যদের উদ্বুদ্ধ করতে সাহসিকতার প্রয়োজন হয়। আমি আমার সত্যি ও মূল্যবোধ আঁকড়ে ধরে এগিয়ে যেতে চাই। আমার সঙ্গে সত্যিটা আছে, তাই আমার কোনও ব্যাখা দেওয়ার প্রয়োজন নেই।'


Dhanashree Verma: চাহালের সঙ্গে বিচ্ছেদের জল্পনা, নেটপাড়ায় প্রবল কটাক্ষের শিকার হয়ে অবশেষে মুখ খুললেন ধনশ্রী

দিনকয়েক আগেই যুজবেন্দ্র চাহালও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। বিবাহবিচ্ছেদের মাঝেই সোশ্যাল মিডিয়ায় চাহালের একটি স্টোরি সকলেরই নজর কেড়েছে। সেখানে ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার লিখেছেন, 'সমস্ত শোরগোলের উর্ধ্বে যারা শুনতে আগ্রহী সমস্ত চুপ থাকার থেকে বড় প্রতিক্রিয়া আর কিছু হতে পারে না।' এত শোরগোলের মধ্যেও এই বিষয়ে কোনও কথাই বলেননি চাহাল। এই পোস্টের মাধ্যমে তাঁর চুপ থাকার পিছনে কারণটা ঠিক কী, সেই বিষয়েই ব্যাখা দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা।

কয়েকদিন আগেই চাহালের আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্টও বেশ নজর কেড়েছিল সকলের। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল লিখেছিলেন, 'পরিশ্রমই মানুষজনের চরিত্র গঠন করে। আমরা সকলেই নিজেদের সফরটা জানি। আমরা জানি এই জায়গায় পৌঁছতে হলে আমাদের কী কী করতে হয়েছে, কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গোটা বিশ্ব জানে। নিজেদের বাবা, মার মুখ উজ্জ্বল করতে নিজের সর্বস্বটা দিয়ে ঘাম ঝরিয়েছ। যাই হোক একজন গর্বিত সন্তান হিসাবে মাথা উঁচু করে বাঁচ।'

এইসব ইঙ্গিতবাহী পোস্ট এবং তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা যে সমার্থক, তেমনটাই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন বিবাহ বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে খুব একটা ভাল জায়গায় নেই চাহাল। তাই আবেগঘন অবস্থায় নিজের ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের কথাই এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন চাহাল।  

আরও পড়ুন: বুমরাকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করলে তাঁর কেরিয়ারের দৈর্ঘ্য কমবে! দাবি ভারতীয় প্রাক্তনীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget