এক্সপ্লোর

Indian Cricket Team: বুমরাকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করলে তাঁর কেরিয়ারের দৈর্ঘ্য কমবে! দাবি ভারতীয় প্রাক্তনীর

Jasprit Bumrah: বর্ডার-গাওস্কর ট্রফিতে দুইটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন যশপ্রীত বুমরা।

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলকে (Indian Cricket Team) দুই টেস্টে নেতৃত্ব দিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ব্যাট ও অধিনায়কত্ব, উভয় বিভাগেই রোহিত শর্মার খারাপ পারফরম্যান্স তাঁর ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। অনেকেই রোহিতের বদলে বুমরাকে পাকাপাকিভাবে নেতৃত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। কিন্তু এই চিন্তাভাবনার পরিপন্থী মহম্মদ কাইফ (Mohammad Kaif))। 

ভারতীয় প্রাক্তনীর মতে বুমরাকে যদি পাকাপাকিভাবে নেতৃত্ব দেওয়া হয়, তাহলে তাঁর বোঝা অহেতুক আরও বাড়বে। অধিনায়কত্বের জেরে সব ম্যাচ খেলতে গিয়ে তাঁর চোট আঘাতের সম্ভাবনা আরও বাড়বে। কাইফ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বুমরাকে পাকাপাকিভাবে অধিনায়ক নির্বাচিত করার আগে বিসিসিআইয়ের কিন্তু দুইবার ভাবা উচিত। ওর শুধুমাত্র উইকেট নেওয়া এবং ফিট থাকার দিকেই নজর দেওয়া উচিত। স্রোতের আবহে ভেসে গিয়ে ওকে নেতৃত্বের বাড়তি দায়িত্বভার দিলে চোট আঘাতের ঝুঁকি বাড়বে এবং এক দুরন্ত কেরিয়ারের দৈর্ঘ্য কমবে। সোনার ডিম দেওয়া হাঁসকে মেরো না।'

 

 

বুমরা এখনও পর্যন্ত ৪৫টি টেস্ট ম্যাচ খেলে ২০৫টি উইকেট নিয়েছেন। দ্রুততম ফাস্ট বোলার ও দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসাবে তিনি দু'শো উইকেটের গণ্ডি পার করেছেন। তবে বল হাতে তাঁর রেকর্ড অনবদ্য হলেও, অধিনায়কত্বের রেকর্ড খুব একটা আহামরি নয়। তিনি টিম ইন্ডিয়াকে মোট তিনটি টেস্টে নেতৃত্ব দিয়ে দুইটিতেই হেরেছে। পাশাপাশি কাইফের চিন্তা একেবারে অমূলক বলা চলে না। সম্প্রতি ফের একবার চোটের কবলে পড়েছেন বুমরা। 

সিডনি টেস্টে খেলার দ্বিতীয় দিনে পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরা। আর মাঠে নেমে বোলিং করতে পারেননি। চোট কি খুব গুরুতর? এখনও অফিশিয়াল কোনওকিছু জানা যায়নি। তবে চিন্তার কারণ অন্য। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে সুস্থ হয়ে উঠবেন তো বুমরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তাঁর এই চোট আঘাতের রেকর্ডই কাইফের দাবিকে আরও পোক্ত করছে। তবে শেষমেশ তাঁকে নেতৃত্ব দেওয়া হয় কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন: কেমন পিচে হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ? কী রিপোর্ট পেশ করল আইসিসি? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget