এক্সপ্লোর

IND vs AUS: রোহিতের বিরুদ্ধে সত্যিই কি ১৭৬.৫ কিমি প্রতি ঘণ্টায় বল করেছেন মিচেল স্টার্ক?

Mitchell Starc: প্রথম ওয়ান ডে ম্য়াচের প্রথম বলেই রোহিতের বিরুদ্ধে মিচেল স্টার্ক যে বলটি করেন, সেটায় স্পিডোমিটারে গতি দেখায় ১৭৬.৫ কিমি প্রতি ঘণ্টা।

পারথে: ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে (IND vs AUS) ম্যাচে বেশ চ্যালেঞ্জিং পিচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজ়ি অধিনায়ক মিচেল মার্শ। অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা রেখে অস্ট্রেলিয়ান বোলাররাও শুরু থেকেই আগুন ঝরান। ম্যাচের একেবারে প্রথম বলেই রোহিত শর্মার বিরুদ্ধে মিচেল স্টার্ক (Mitchell Starc) এমন একটি বল করেন যার গতি দেখে সকলে হতচকিত হয়ে যান। স্পিডোমিটারে সেই বলের গতি দেখায় ১৭৬.৫ কিমি প্রতি ঘণ্টা। সত্যিই কি স্টার্ক এত জোরেই বলটি করেছিলেন?

আজ অবধি ওয়ান ডে ইতিহাসের দ্রুততম বল করার রেকর্ডের মালিক শোয়েব আখতার। ২০০৩ সালের বিশ্বকাপেে নিক নাইটকে শোয়েব ১৬১.৩ কিমি প্রতি ঘণ্টার বলটি করেছিলেন। দুই দশকেরও অধিক সময় ধরে এটিই দ্রুততম বলের রেকর্ড। আজ স্টার্ক ইনিংসের প্রথম বলটি  করার পর স্পিডোমিটারে ১৭৬.৫ কিমি প্রতি ঘণ্টা গতি দেখায়। অর্থাৎ এটিই কিন্তু ওয়ান ডে ইতিহাসের দ্রুততম বল হত। সমর্থকরা সকলেই উচ্ছ্বসিত হয়ে পড়েন। নেটমাধ্যমেও স্টার্কের এই বলটির ভিডিও, স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। তবে পরবর্তীতে বোঝা যায় এটি বলের সঠিক গতি নয়। আসলে স্পিডোমিটারই ভুল করে এত বলের গতি এমনটা দেখায়।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজ়ি অধিনায়ক মিচেল মার্শ। ভারতে হয়ে ওপেনে নেমেছিলেন শুভমন গিল ও রোহিত শর্মা। প্রাক্তন ভারত অধিনায়ক মাত্র আট রান করেই সাজঘরে ফেরেন। জশ হ্যাজেলউডের বলে ক্যাচ আউট হন তিনি। গিলও ১০ রানের বেশি করতে পারেননি। খাতাই খুলতে পারেননি বিরাট কোহলি। মিচেল স্টার্কের শিকার হন তিনি। মিডল অর্ডারে অক্ষর পটেল ও কেএল রাহুল খানিকটা লড়াই করেন। অক্ষর ৩১ ও রাহুল ৩৮ রানের ইনিংস খেলেন। দু'জনে ফেরার পর আর সেভাবে কোনও ব্যাটার হাল ধরতে পারেননি। শেষের নীতীশ কুমার রেড্ডি ১৯ রানের ছোট্ট একটি ইনিংস খেলেন। ২৬ ওভারে নয় উইকেটে ১৩৬ রান তুে ইনিংস শেষ করে ভারত

জবাবে ডি এল এস মেথডে অজিদের লক্ষ্য কমে যায়। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩১ রান। মার্শ বাহিনীর সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনে নেমে এদিন ট্রাভিস হেড তেমন রান পাননি। অজ়ি শিবিরে প্রথম আঘাত হানেন অর্শদীপ সিংহ। তিনি ফিরিয়ে দেন ট্রাভিস হেডকে। আট রানে করে হর্ষিত রানার হাতে ক্য়াচ দিয়ে ফিরে যান হেড। ম্য়াথু শর্টও বেশি রান করতে পারেননি। তিনিও আট রানেই আউট হন। এক্ষেত্রে সাফল্য পান অক্ষর পটেল।

কিন্তু একদিকে অজ়িরা ৫০ রানের মধ্যে দুই উইকেট হারালেও, অপরদিকে মিচেল মার্শ ক্রিজ়ে নিজেকে সেট করে চালিয়ে খেলতে থাকেন। জশ ফিলিপের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার জয়ের সুনিশ্চিত করেন তিনি। ফিলিপে ৩৭ রান করে আউট হলেও, মার্শ ৪৬ রানে অপরাজিত থাকেন। ম্য়াট রেনেশঁ ২১ রান করে মার্শের সঙ্গে অপরাজিত থেকে ম্যাচ ফিনিশ করেই সাজঘরে ফেরেন।

  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget