এক্সপ্লোর

Border Gavaskar Trophy: 'টেস্টে অজিদের বিরুদ্ধেই অভিষেক, আর এবার..' কী বললেন কার্তিক?

IND vs AUS: আর তাই উচ্ছ্বাস চেপে রাখতে পারছেন না দীনেশ কার্তিক। অবাক হচ্ছেন? ভাবছেন দীনেশ কার্তিক ভারতীয় টেস্ট স্কোয়াডে কীভাবে ঢুকলেন? 

মুম্বই: অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে বর্ডার-গাওস্কর (Border-Gavaskar) ট্রফিতেই অভিষেক হয়েছিল তাঁর। আর কিছুদিন পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামছে ভারতীয় দল। এবার আরও একবার মাঠে থাকবেন তিনি। আর তাই উচ্ছ্বাস চেপে রাখতে পারছেন না দীনেশ কার্তিক (Dinesh Karthik)। অবাক হচ্ছেন? ভাবছেন দীনেশ কার্তিক ভারতীয় টেস্ট স্কোয়াডে কীভাবে ঢুকলেন? 

নিজের ট্যুইটারে কী বলেছেন কার্তিক?

নিজের ট্যুইটারে একটি পোস্ট করেছেন দীনেশ কার্তিক। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ''বর্ডার-গাওস্কর সিরিজের মধ্যে দিয়েই টেস্ট সিরিজে আমার অভিষেক হয়েছিল। এবার আরও একবার...'' আসলে ২২ গজে না থাকলেও আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে কমেন্ট্রি বক্সে দেখা যাবে দীনেশ কার্তিককে। উল্লেখ্য, গত বছর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল, সেই টুর্নামেন্টে ভারতীয় দলের সদস্য ছিলেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটার। যদিও এরপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। আসন্ন আইপিএলে হয়ত ফের একবার ব্যাট হাতে দেখা যাবে কার্তিককে।

ভারতের পথে খাওয়াজা

ভিসা সমস্যায় আটকে ছিলেন। অবশেষে সেই সমস্যা কাটল খাওয়াজার। ভারতের পথে রওনা হয়ে গেলেন অস্ট্রেলীয় ব্যাটার। এবং সোশ্যাল মিডিয়ায় ভারতকে হুঁশিয়ারিও দিলেন। অবশ্য মজা করে। হিন্দিতে। বিমানের মধ্যে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খাওয়াজা। সঙ্গে লিখলেন, 'ইন্ডিয়া, ম্যায় আ রহা হুঁ...'।

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৪টি টেস্ট ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম ম্যাচ নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে অস্ট্রেলিয়া দল ভারতে পৌঁছে গেলেও সেই দলের সঙ্গে আসেননি ওপেনার উসমান খাওয়াজা। তিনি ভিসা পাননি। যে কারণে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের সঙ্গে আসতে পারেননি তিনি। এর আগে বুধবার অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড় ও কর্মীরা সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। এর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন উসমান খাওয়াজা।

অবশেষে ভিসা পেয়েছেন উসমান। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে, খাওয়াজার ভিসা রাতারাতি অনুমোদিত হয়েছে এবং তিনি ভোরের ফ্লাইটে মেলবোর্ন থেকে রওনা হয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা চার টেস্টের সিরিজের আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবিরে অংশ নেবে।

আরও পড়ুন: বিয়ের মরসুমে মহিলাদের আইপিএল নিলামের জন্য হোটেলেই খুঁজে পাচ্ছে না বোর্ড!

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget