এক্সপ্লোর

Dodda Ganesh: বিজেপি নেতাকে জাতীয় ক্রিকেট দলের কোচ করল কিনিয়া! মনে আছে এই ভারতীয় পেসারকে?

Indian Cricket Team: আপাতত ১ বছরের জন্য চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। ১৩ অগাস্ট থেকে শুরু হয়েছে চুক্তির মেয়াদকাল।

নাইরোবি: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তিনি। ক্রিকেট ছাড়ার পর যোগ দেন রাজনীতিতে। বিজেপি-তে যোগ দিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে। এবার তাঁর হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দিল কিনিয়া ক্রিকেট বোর্ড (Kenya)।

কিনিয়ার কোচ হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ (Dodda Ganesh)। আপাতত ১ বছরের জন্য চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। ১৩ অগাস্ট থেকে শুরু হয়েছে চুক্তির মেয়াদকাল। সেপ্টেম্বরে আইসিসি-র ডিভিশন টু চ্যালেঞ্জ লিগে প্রথম পরীক্ষা ভারতের প্রাক্তন পেসারের। সেখানে পাপুয়া নিউ গিনি, কাতার, ডেনমার্ক ও জার্সির বিরুদ্ধে খেলবে কিনিয়া। তারপর অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আফ্রিকা পর্বের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে কিনিয়া।

এক বছরের চুক্তিতে কিনিয়া ক্রিকেট দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোড্ডা গণেশ। একটা সময় কিনিয়া ক্রিকেট দল গোটা বিশ্বে তাক লাগিয়েছিল এক ভারতীয় ক্রিকেটারের হাত ধরেই। কপিল দেবের ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য সন্দীপ পাতিল কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ২০০৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমক দিয়েছিল কিনিয়া। যদিও সেই বিশ্বকাপের শেষ চারের ম্যাচে শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে ছিটকে যায় কিনিয়া। তবে সেবার মরিস ওদুম্বে, স্টিভ টিকালোদের খেলা গোটা বিশ্বের প্রশংসা আদায় করে নিয়েছিল। 

অবশ্য সম্প্রতি কিনিয়া ক্রিকেট দলের পারফরম্যান্স একদমই তলানিতে। ভাগ্যের চাকা ঘোরাতে আবারও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের হাতে গুরুদায়িত্ব তুলে দিল কিনিয়া ক্রিকেট বোর্ড।

 

৫১ বছরের গণেশ ভারতের হয়ে ৪টি টেস্ট ও একটি ওযান ডে ম্যাচ খেলেছেন। তিনি বলেছেন, 'ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনই প্রাথমিক লক্ষ্য।'              

আরও পড়ুন: ধোনির সাফল্যের নেপথ্যে ছিলেন, বরাবর আড়ালেই থেকেছেন, কিংবদন্তির অবসরের দিন অজানা গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget