এক্সপ্লোর

Dodda Ganesh Removed: মাত্র ১ মাসেই ছাঁটাই সচিন-সৌরভদের সতীর্থ! কেন এত বড় সিদ্ধান্ত?

Kenya Cricket Team: ১৪ অগাস্ট কিনিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, এক বছরের চুক্তিতে ডোড্ডা গণেশের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল।

নাইরোবি: মাসখানেকও হয়নি, ঘটা করে ঘোষণা করা হয়েছিল যে, কিনিয়া জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ করা হচ্ছে তাঁকে।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সেই ডোড্ডা গণেশকে (Dodda Ganesh) ৩০ দিনের মধ্যেই ছাঁটাই করল কিনিয়া ক্রিকেট বোর্ড (Kenya Cricket Board)। কেন? নেপথ্যে উঠে আসছে চূড়ান্ত অপেশাদার মনোভাবের ছবি। বলা হচ্ছে, নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া করা হয়নি।

কিনিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্কলহের ছবিটাই ফের প্রকাশ্যে উঠে এসেছে। ১৪ অগাস্ট কিনিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, এক বছরের চুক্তিতে ডোড্ডা গণেশের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল। ২০২৬ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে আফ্রিকা পর্বের যোগ্যতা অর্জন করার ম্যাচ রয়েছে। সেই পর্বের জন্য ডোড্ডা গণেশের ওপর নির্ভর করেছিল কিনিয়া ক্রিকেট বোর্ড।

কিন্তু দায়িত্ব নেওয়ার পর ঠিক এক মাসের মাথায় ছাঁটাই করা হল এক সময় সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের সঙ্গে খেলা ক্রিকেটারকে। কিনিয়া ক্রিকেট বোর্ডের কার্যকরী কমিটির সদস্যরা বৈঠক করে জানিয়েছেন, ৫১ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হচ্ছে। তাঁর নিয়োগকে অনুমোদন দেয়নি কিনিয়া ক্রিকেট বোর্ডের কার্যকরী কমিটি। নির্ধারিত নিয়ম মেনে তাঁর নিয়োগ হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে।

 

কিনিয়া ক্রিকেট বোর্ডের তরফে ডোড্ডা গণেশকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, 'মিস্টার মনোজ পটেল ও আপনার মধ্যে ৭ অগাস্ট, ২০২৪ সালে যে চুক্তি হয়েছিল তা বাতিল করা হচ্ছে। পাশাপাশি এ-ও বলা হচ্ছে যে, উক্ত চুক্তির কোনও দায়ভার ক্রিকেট কিনিয়ার ওপর থাকবে না। আপনাকে বলা হচ্ছে কিনিয়া জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আর কোনওভাবে সংযুক্তিকরণ রাখবেন না। এ নিয়ে কোনও বক্তব্য থাকলে তা বোর্ডের চেয়ারম্যান মনোজ পটেল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে হবে যাঁরা নিয়ম ভেঙে ও সঠিক পদ্ধতি না মেনে আপনাকে নিয়োগ করেছিল।'

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন ঋষভ পন্থ? কী বললেন ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget