এক্সপ্লোর

IND vs SL 2nd ODI: ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছেন বিরাটরা, শুরু হল টিকিট বিক্রি

Eden Gardens: ইডেনে সদ্যই নতুন বাতিস্তম্ভ বসানো হয়েছে। তারপরেই এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে চলেছে।

কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি (IND vs SL ODI) সিরিজ শেষ। এবার ১০ জানুয়ারি থেকে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলবে দুই দল। সেই ম্যাচের জন্য আজ রবিবার থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গেল।

শুরু টিকিট বিক্রি

ইডেনে ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। আপাতত অবশ্য অনলাইন ও কাউন্টার মিলিয়ে ১৫ হাজার মতো টিকিট বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। এখনও পর্যন্ত সর্বনিম্ন ৬৫০ টাকা ও সর্বাধিক ১৫০০ টাকার টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া ১০০০ টাকার দামের টিকিটও বিক্রি করা হচ্ছে। ইডেনে সদ্যই নতুন বাতিস্তম্ভ বসানো হয়েছে। তারপরেই এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে চলেছে। তাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের কর্তারাও এই ম্যাচ নিয়ে কিন্তু বেশ উৎসাহী। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান এই ম্যাচের মাঝে একটি লেজার শোর আয়োজন করা হতে পারে।

দ্রুততম ১৫০০ রান

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত শতরান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নিজের কেরিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ভারতের (Team India) তারকা মিডল অর্ডার ব্যাটার। দ্রুততম ব্যাটার হিসাবে (বলের নিরিখে) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রানের গণ্ডি পার করলেন সূর্য।

সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৮৪৩ বল খেলেই ১৫০০ রানের গণ্ডি পার করে ফেললেন। এত কম বল খেলে আর কোনও ব্যাটার আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেটে ১৫০০ রান করেননি। তবে ইনিংসের নিরিখে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসাবে তিনি এই মাইলফলক পার করলেন। কেএল রাহুল, বিরাট কোহলি, বাবর আজম ও অ্যারন ফিঞ্চ যুগ্মভাবে দ্রুততম, ৩৯ ইনিংসে ১৫০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করেন। পাকিস্তান তারকা মহম্মদ রিজওয়ান ৪২ ইনিংসে এই মাইলফলক পার করেন। শনিবার সূর্যকুমার নিজের ৪৩তম ইনিংসে ১৫০০ রান করলেন। 

সূর্য ৪৫টি ম্যাচে ৪৩টি ইনিংসে মোট ১৫৭৮ রান করেছেন। গড় ৪৬.৪১, স্ট্রাইক রেট ১৮০.৩৪। তিনটি শতরানের পাশাপাশি ১৩টি অর্ধশতরানও করেছেন আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। 

আরও পড়ুন: নতুন বছরে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই লক্ষ্য নীরজের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget