এক্সপ্লোর

Neeraj Chopra: নতুন বছরে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই লক্ষ্য নীরজের

Neeraj Chopra Schedule: গত বছরের জুনে নীরজ চোপড়া নিজের সেরা থ্রোটি করেন। ৮৯.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।

নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সের পরেও নীরজ চোপড়ার (Neeraj Chopra) ইতিহাস গড়ার পালা অব্যাহত। গত বছর প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ জিতেছেন নীরজ। নতুন বছরে ভারতীয় তারকা অ্যাথলিটের লক্ষ্য ঠিক কী? নিজের মুখেই স্পষ্ট জানিয়ে দিলেন নীরজ চোপড়া। 

নতুন বছরের লক্ষ্য

শনিবার (৮ জানুয়ারি) এক সাংবাদিক সম্মেলনে নীরজ বলেন, 'আশা করছি এই বছরেই ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার যাবতীয় কথোপকথন শেষ হয়ে যাবে। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা একটা বিশেষ অনুভূতির। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের কাছে অহংকার করার মতো বিষয়। সেরা অ্যাথলিটদের জন্য এটা একটা বেঞ্চমার্ক বটে। আমি জানি অতীতে আমি এই এই লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছেছি। আশা করছি এই বছরেই এই লক্ষ্য পূরণ করতে পারব।' প্রসঙ্গত, গত বছরের জুনে নীরজ চোপড়া নিজের সেরা থ্রোটি করেন। ৮৯.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।

কবে ফিরবেন নীরজ?

কিন্তু কবে আবার ট্র্যাকে ফিরবেন নীরজ (Neeraj Chopra Schedule)? সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু ঠিক করেননি বলেই জানান ভারতের তারকা অ্যাথলিট। নিজের কোচের সঙ্গে বসেই এই নিয়ে সিদ্ধান্ত নেবেন নীরজ। 'কবে ট্র্যাকে ফিরব, সেই নিয়ে সত্যি বলতে এখনও কিছু ঠিক করেনি। চিনের পরিস্থিতির খতিয়ে দেখে কোচের সঙ্গে আলোচনা করেই আমি সিদ্ধান্ত নেব। যদি সূচি অনুযায়ী টুর্নামেন্টটি অক্টোবরে আয়োজিত হয়, তাহলে সম্ভবত আমার মরসুমটা একটু দেরি করেই শুরু করব যাতে এশিয়ান গেমস পর্যন্ত টানা খেলতে পারি।' বলেন তিনি।

পরপর ইতিহাস গড়ার পর স্বাভাবিকভাবেই নীরজের থেকে ভারতীয় জনগণের প্রত্যাশাও বেড়েছে। তবে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় কিন্তু নীরজ প্রত্যাশার চাপ নিয়ে বিন্দুমাত্র ভাবেন না। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি প্রত্যাশার চাপ নিয়ে বেশি ভাবি না। হ্যাঁ, নিজের থেকে নিজেরও কিছু প্রত্যাশা থাকেই। সেটাকে মানিয়ে নিতে হয়। তবে প্রতিযোগিতায় মাঠে নামার পর আমার মাথায় আর কিছু থাকে না। এই দিনের জন্যই এত খাটা খাটনি করা, এটা ভেবে যখন টুর্নামেন্ট খেলতে নামি তখন সবসময়ই নিজের ১০০ শতাংশ দিই। অনুরাগীদের প্রত্যাশা, ভালবাসা, সমর্থন আমায় ভাল পারফর্ম করতে আরও উদ্বুদ্ধ করে।'

আরও পড়ুন: কোচের আস্থা ও কঠোর অনুশীলনই সাফল্যমন্ত্র, দুরন্ত শতরান হাঁকিয়ে সাফ জানালেন সূর্যকুমার

সেরা শিরোনাম

Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
Vaibhav Sooryavanshi: দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget