এক্সপ্লোর

Emerging Teams Asia Cup: উদীয়মান এশিয়া কাপে ভারতীয় 'এ' দলের অধিনায়ক নির্বাচিত হলেন ধুল, ঘোষিত হল স্কোয়াড

Emerging Teams Asia Cup 2023: ১৩ থেকে ২৩ জুলাই শ্রীলঙ্কায় উদীয়মান এশিয়া কাপ আয়োজিত হবে।

মুম্বই: ১৩ থেকে ২৩ জুলাই পুরুষদের উদীয়মান এশিয়া কাপ (Emerging Teams Asia Cup) টুর্নামেন্ট আয়োজিত হবে। শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট খেলা হবে। আট দল ৫০ ওভারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সেই টুর্নামেন্টের জন্যই ভারতীয় 'এ' দলের (India A) ঘোষণা করল ভারতীয় জুনিয়র কমিটি। গত বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধুলকে (Yash Dhull) ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হল।

ধুলের সঙ্গেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজ্যবর্ধন হাঙ্গারগেকরও এই দলে জায়গা পেয়েছেন। চেন্নাই সুপার কিংসে হাঙ্গারগেকরের সতীর্থ আকাশ সিংহ রয়েছেন দলে। পাশাপাশি নিজেদের প্রতিভায় আইপিএল মাতানো প্রভসিমরণ সিংহ ও ধ্রুব জুরেল (Dhruv Jurel) কিপার হিসাবে এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন। ভারতীয় 'এ' দল এই টুর্নামেন্টের গ্রুপ বি-তে রয়েছে। ভারতের পাশাপাশি একই গ্রুপে নেপাল, পাকিস্তান 'এ' এবং সংযুক্ত আরব আমিরশাহি 'এ' দলও একই গ্রুপে রয়েছে।

অপরদিকে আয়োজক শ্রীলঙ্কার 'এ' দল, বাংলাদেশ 'এ', আফগানিস্তান 'এ' দল এবং ওমান 'এ' দল রয়েছে গ্রুপ এ-তে। দুই গ্রুপের প্রথম দুইয়ে শেষ করা দুই দলই উদীয়মান এশিয়া কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। দুই সেমিফাইনালেই জুলাইয়ের ২১ তারিখে খেলা হবে। ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে ২৩ জুলাই। শীতাংশু কোটাককে (Sitanshu Kotak) এই টুর্নামেন্টে ভারতীয় দলের কোচিং করাতে দেখা যাবে। সাইরাজ বাহুতুল দলের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। মুনিষ বালি রয়েছেন ভারতীয় 'এ' দলের ব্যাটিং কোচের দায়িত্বে। টুর্নামেন্টে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায় স্নেল পটেল, হর্ষ দুবে, নেহাল ওয়াদেরা, মোহিত রেডকর রয়েছেন।

 

টুর্নামেন্টের সূচি:-

ভারতীয় 'এ' বনাম সংযুক্ত আরব আমিরশাহি 'এ'- ১৩ জুলাই

ভারতীয় 'এ' বনাম পাকিস্তান 'এ'- ১৫ জুলাই

ভারতীয় 'এ' বনাম নেপাল 'এ'- ১৮ জুলাই

প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল, ২১ জুলাই

ফাইনাল, ২৩ জুলাই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget