এক্সপ্লোর

ENG vs IND: ইংল্যান্ডের মাটিতে পা দিয়েই অধিনায়ক শুভমনকে খোঁচা যশপ্রীত বুমরার!

Indian Cricket Team: ৫ জুন পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ় খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

লন্ডন: ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের নবযুগ। নতুন টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ়ে তাই তরুণ অধিনায়ক কেমন পারফর্ম করেন, সেই দিকে সকলের নজর রয়েছে। সেই সিরিজ়ের আগে ইংল্যান্ড পৌঁছে গেল ভারতীয় দল।

মহাগুরুত্বপূর্ণ সিরিজ় খেলতে ইংল্যান্ডের মাটিতে নেমে বেশ হাসিখুশি দেখায় কুলদীপ যাদব, শুভমন গিলদের। গিল বর্তমানে ভারতীয় অধিনায়ক হয়েছেন বটে, তবে তাঁকে খোঁচা দেওয়ার সুযোগ কিন্তু হাতছাড়া করলেন না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় দলের ইংল্যান্ডে রওনা দেওয়ার একটি ভিডিও আপলোড করে বিসিসিআই। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া সেই ভিডিওতেই বুমরাকে বলতে শোনা যায়, 'এই দেখ রাতেও লোকজন চশমা পরে রয়েছে'। ভিডিওতে স্পষ্টই দেখা যায় কোন ক্রিকেটার রাতে চশমা পরে রয়েছেন। তিনি আর কেউ নন, স্বয়ং শুভমন গিল।

 

 

সামনে মহাগুরত্বপূর্ণ সিরিজ়। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়, তাও আবার দলের তিন তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও আর অশ্বিনকে ছাড়া। চ্যালেঞ্জটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। কিন্তু তরুণ ভারতীয় দল যে এই সফরটা বেশ উপভোগই করেছে, তা কিন্তু ভিডিওটি দেখেই সহজে বোঝা যায়।

প্রসঙ্গত, এই সিরিজ়ের প্রস্তুতি সারতে নীতীশ কুমার রেড্ডি, করুণ নায়ার, কেএল রাহুলরা আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। ভারতীয় 'এ' দলের হয়ে তাঁরা মাঠেও নেমেছেন। লক্ষ্য পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল টেস্টে যেখানে করুণ দ্বিশতরান করে নজর কেড়েছিলেন, সেখানে দ্বিতীয় টেস্টে নজর কাড়লেন কেএল রাহুল। দ্বিতীয় টেস্টের প্রথম দিন, তাঁর ব্যাট থেকে আসল ঝাঁ চকচকে শতরান। 

নর্দাম্পটনে আয়োজিত এই ম্যাচে ইংল্যান্ড দল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই টেস্ট ম্যাচে কে এল রাহুল ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলছেন। রাহুল ইংল্যান্ডের মাটিতে নেমে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেন। এই সেঞ্চুরি করতে ১৫১ বল নিয়েছেন। শেষ পর্যন্ত ১৬৮ বলে ১১৬ রান করে সাজঘরে ফেরেন রাহুল। হাফসেঞ্চুরি হাঁকান ধ্রুব জুরেলও। রান পান করুণ নায়ারও। মূলত এই ত্রয়ীর দৌলতেই প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩১৯/৭। তনুশ কোটিয়ান পাঁচ ও অংশুল কম্বোজ এক রানে ক্রিজে রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget