এক্সপ্লোর

ENG vs IND: 'রোহিত কোথায়?' অনুরাগীর প্রশ্নে ঋষভ পন্থের উত্তরে নেটপাড়ায় হাসির রোল

Indian Cricket Team: শুক্রবারই ইংল্যান্ডের উদ্দেশে ঋষভ পন্থসহ ভারতীয় টেস্ট দলের সিংহভাগ ক্রিকেটাররা বিলেতে রওনা দেন।

মুম্বই: আইপিএলের মহারণ শেষ হয়েছে। এবারে টি-টোয়েন্টির ধুম ধারাক্কার ক্রিকেটের পর সকলের নজর টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জের দিকে। আর মাত্র দিনকয়ক পরেই ইংল্যান্ডের  বিরুদ্ধে (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। সেই গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে নব যুগের সূচনা ঘটতে চলেছে। এই সিরিজ়ের মাধ্যমেই অধিনায়ক শুভমন গিল পাকাপাকি ভাবে  ভারতীয় টেস্ট দলের দায়িত্ব নেবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে খেলার জন্য ইতিমধ্যেই দেশ ছেড়েছেন ভারতীয় তারকারা। শুক্রবারই গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিলসহ ভারতীয় দলের একাধিক তারকা দেশ ছেড়ে বিলেতের উদ্দেশে রওনা দেন। সেই দলে ছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থও (Rishabh Pant )। সেই পন্থকেই এক অনুরাগীর তরফে রোহিতের বিষয়ে প্রশ্ন করা হয়। পন্থকে জিজ্ঞেস করা হয় রোহিত শর্মা (Rohit Sharma) কই? পন্থও পিছু হটার পাত্র নন। সমর্থকের এই প্রশ্নের দারুণ জবাব দেন ভারতীয় তারকা ক্রিকেটার।

 

 

পন্থ বলেন, 'রোহিত ভাই বাগানে ঘোরাঘুরি করছেন। ওঁর বাগানের কথা মনে তো খুবই পড়বে।'  পন্থের এই জবাবই নেটিজেনদের মন জিতেছে। আসলে রোহিতের বাগানে ঘোরার উদ্ধৃতিটি বিষয়টা বেশ জনপ্রিয় হয়েছিল। তার সঙ্গে মিল রেখেই পন্থ এই জবাবটি দেন। পন্থের বুদ্ধিমত্তার পরিচয় এর আগেও স্টাম্প মাইকে বারংবার পাওয়া গিয়েছে। এই ঘটনায় ফের একবার সেই স্ট্রিট স্মার্টনেসের ছবিটা ফুটে উঠল।

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ২০০৭ সালে শেষবার ইংল্যান্ডে জয় পেয়েছিল। তারপর থেকে ১৮ বছর বিলেতের মাটিতে সিরিজ় অধরা। এবার সেই ছবিটা বদলানোর লক্ষ্যে মাঠে নামবেন শুভমন গিলরা। এই গুরুত্বপূর্ণ সিরিজ়ের আগে গিল, পন্থরা, শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশে উড়ে গেলেও, বহু ভারতীয় ক্রিকেটার কিন্তু ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। কেএল রাহুল তো ভারতীয় 'এ' দলের হয়ে মাঠেও নেমেছেন। সেই ম্যাচেই চোখধাঁধানো এক ইনিংস খেলেন রাহুল।

ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে তিনি ১১৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় 'এ' দলর স্কোর বেসরকারি টেস্টের প্রথম দিন শেষে ভারতের স্কোর সাত উইকেটে ৩১৯ রান। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget